হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পৌঁছনোর কারণ হিসেবে সিআইডি আধিকারিকেরা জানিয়েছেন, বিধানসভার সই জাল কাণ্ডে, জমা পড়া রেজিলিউশনে, ঠিকানা হিসেবে যে দুটি ঠিকানা দেওয়া হয়েছে, তার মধ্যে একটি ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট। তদন্তের স্বার্থেই, হরিশ চ্যাটার্জিতে পৌঁছে যান সিআইডি আধিকারিকেরা। প্রাথমিকভাবে সেখানে তৃণমূল নেতা, শুভাশিস চক্রবর্তীর সঙ্গে বাদানুবাদ হয় সিআইডি আধিকারিকদের সঙ্গে। তিনি সাফ জানিয়ে দেন, মমতা-অভিষেক যেহেতু দিল্লিতে রয়েছেন, তাই প্রাক্তন সাংসদ রয়েছেন ওই কার্যালয়ের দেখভালের দায়িত্বে। যদিও বাধার পরেও, সিআইডি টিম ঢুকে পড়ে কালীঘাটের ওই ঠিকানার দলীয় কার্যালয়ে। সাফ জানিয়ে দেওয়া হয়, সময় দেওয়া যাবে না। ফলে আজই কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তদন্তের স্বার্থে প্রবেশ করেন সিআইডি।