• সনাতনীদের ভাবাবেগে আঘাত! সরল ‘ধাম’, দিঘার জগন্নাথ মন্দির এখন শুধুই সাংস্কৃতিক কেন্দ্র
    প্রতিদিন | ০৯ জুন ২০২৬
  • জগন্নাথ ভক্তদের মনে আঘাত! ওড়িশাবাসী ও সনাতনী হিন্দুদের মনে কষ্ট দেওয়া হয়েছে! ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরন মাঝির চিঠি পাওয়ার পর, দিঘার জগন্নাথ মন্দির থেকে সরল ‘ধাম’ শব্দ। এবার থেকে দিঘার জগন্নাথ মন্দির, শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র নামে পরিচিত হবে। প্রতিদিন নিয়ম মেনেই জগন্নাথ দেবের পুজো হবে। তাতে কোনও ছেদ পড়বে না। মঙ্গলবার নবান্নে পুরীর সাংসদ সম্বিত পাত্রের উপস্থিতিতে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত চারধামের একটি পুরী। বাকি তিনটি বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বর। তবে তৃণমূল সরকারের আমলে দিঘায় নির্মিত জগন্নাথ মন্দিরে ‘ধাম’ শব্দ যোগ করার প্রবল আপত্তি ওঠে। কোনও মন্দিরকে কী ধাম বলা যায় ওঠে সেই প্রশ্নও। কিন্তু তা তোয়াক্কা না করে তৎকালীন সরকার নাম দেয় শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। এবার সেই শব্দ সরিয়ে নিল বিজেপি সরকার।

    ‘ধাম’ শব্দটি ব্যবহার সনাতন সংস্কৃতির সমর্থক নয়। তা আহত করেছে ওড়িশাবাসী ও জগন্নাথ ভক্তদের। এই মর্মে একটি চিঠি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আসেন সম্বিত পাত্র। সেই চিঠি গ্রহণ করে মুখ্যমন্ত্রী বলেন, ” সনাতন সংস্কৃতিকে অপমান করেছে তৃণমূল সরকার।দিঘার মন্দিরে সনাতনী সংস্কৃতি মেনেই পুজো হবে। কিন্তু ধাম শব্দটি সরিয়ে দেওয়া হচ্ছে।” 

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)