• ‘কলকাতার বাইরে, হাই কোর্টে মামলাও করেছি’, সিআইডি হাজিরা এড়িয়ে ফের সময় চাইলেন অভিষেক
    প্রতিদিন | ০৯ জুন ২০২৬
  • সই জাল কাণ্ডে তৃতীয়বারও সিআইডি তলবে সাড়া দিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। মঙ্গলবার বিকেল ৫ টা পর্যন্ত ছিল ডেডলাইন। সূত্রের খবর, এদিন সিআইডিকে চিঠি পাঠিয়ে অভিষেক জানিয়েছেন, তিনি কলকাতার বাইরে। তাই এই মুহূর্তে হাজিরা দিতে পারছেন না তিনি। সেই চিঠিতে অভিষেক অতিরিক্ত সময় চেয়েছেন বলেই খবর। তিনি যে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সেকথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে। 

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)