রান্নাঘরের 'এই' মশলা ফিরিয়ে দেবে আপনার ভাগ্য, পকেট চাঙ্গা থাকবে বারো মাস
News18 বাংলা | ০৯ জুন ২০২৬
রান্নাঘরের এক চিমটে জিরে কেবল তরকারির স্বাদ বাড়ায় না, সঠিক পদ্ধতিতে এর চাষ করতে পারলে তা আপনার আর্থিক ভাগ্যও পুরোপুরি বদলে দিতে পারে। সারাবছর রান্নাঘরে এই মশলার চাহিদা থাকে। ফলে বাজারে দাম পাওয়া যায় ভাল। আবার জিরেতে রয়েছে প্রচুর পরিমাণে ঔষধি গুণ।
যে কারণে বাজারে বারো মাসই এর চাহিদা থাকে। নামমাত্র পুঁজিতে জিরে চাষ একবার শুরু করলে আর কখনো ফিরে তাকাতে হবে না। তবে মনে রাখতে হবে জিরে চাষের জন্য জলবায়ু এবং মাটির সঠিক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত শুষ্ক বেলে দোআঁশ মাটিতে জিরের ফলন সবচেয়ে ভাল হয়।
আবহাওয়া অনুকূলে থাকলে এবং প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আশেপাশে জিরে গাছ খুব দ্রুত ও সুস্থভাবে বৃদ্ধি পায়। এই গাছের উচ্চতা সাধারণত ১৫ থেকে ৫০ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। জিরে গাছ থেকে ফসল তোলার উপযোগী হতে কমবেশি ১১০ থেকে ১১৫ দিন পর্যন্ত সময় লেগে যায়।
কম খাটুনি আর নিশ্চিত মুনাফার কারণে বর্তমানে কৃষকদের কাছে এই চাষ লাভজনক বিকল্প হয়ে উঠেছে। সঠিক সময়ে বীজ বপন আর উপযুক্ত পরিচর্যা করতে পারলে এক একর জমি থেকেই মাস গেলে ঘরে তোলা যায় মোটা অঙ্কের নিট লাভ। আধুনিক পদ্ধতিতে জিরে চাষ করে প্রতিযোগিতার বাজারে অনেক কৃষক মোটা টাকা লাভ করছেন।