• কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের তিন জেলায় প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বজ্রপাতের চোখরাঙানি
    News18 বাংলা | ০৯ জুন ২০২৬
  • রাজ্যের তিন জেলায় ঝড় ও বৃষ্টির সতর্কতা। আগামী দুই থেকে তিন ঘণ্টায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। মৌসুমি বায়ুর আগমনের আগেই ভিজছে দক্ষিণবঙ্গ।

    দক্ষিণবঙ্গের বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান জেলাতেও ঝড় ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। এলাকার মানুষদের বিপদের হাত থেকে সাবধান করতে বাইরে বেরোতে বারণ করা হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস ছিল, সেই মতোই তিন জেলায় ঝড়বৃষ্টি আসছে। এছাড়াও বেশ কিছু জেলায় আকাশ মেঘলা রয়েছে, বৃষ্টি আসতে পারে।

    সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ রাজ্যে বর্ষা ঢুকল। উত্তরবঙ্গে ঢুকে পড়ল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। জলপাইগুড়ি জেলার বেশির ভাগ অংশে ঢুকে পড়েছে বর্ষা। দার্জিলিং-এর কিছু অংশ ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। শিলিগুড়ির উপর দিয়ে পার হচ্ছে মৌসুমী অক্ষরেখা। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে বিহার, ঝাড়খন্ড, ওড়িশাতেও ঢুকে পড়বে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।

    উত্তরবঙ্গে বর্ষা আসে নির্ধারিত দিন ৮ জুন। এক দিন পরেই বর্ষা এল উত্তরবঙ্গে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে আগাম এসেছিল বর্ষা, নির্ধারিত দিনের আগেই ১৬ই মে একইসঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে যায় বর্ষা।

    যদিও কেরলে বর্ষা আসতে একটু দেরি হয়। ১ জুনের পরিবর্তে ৪ জুন অর্থাৎ তিন দিন পরেই বর্ষা ঢোকে ভারতের মূল ভূখণ্ড কেরলমে। গরম থেকে রেহাই পেতে রাজ্যের মানুষ বৃষ্টির জন্য এমনিতেই দিন গুনছেন।
  • Link to this news (News18 বাংলা)