• ইউনেস্কোর নাম ভাঙিয়ে প্রি-পুজোর টিকিট বিক্রি, অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে
    বর্তমান | ০৯ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোপুজো। এইবার সেই পুজোকে কেন্দ্র করে ইউনেস্কোর নাম ও লোগো বেআইনিভাবে ব্যবহার করে ভিআইপি টিকিট বিক্রির অভিযোগ উঠল রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দা সেন সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে। এই দুর্নীতির বিরুদ্ধে বৌবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে আন্তর্জাতিক পর্যটন সংস্থা। এই

    ইউনেস্কোর নাম করে জালিয়াতির অভিযোগ উঠল রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। সমস্ত নথি নিয়ে অভিযোগকারী আন্তজার্তিক সংস্থার তরফে বৌবাজার থানায় দারস্থ হন জয়দীপ মুখোপাধ্যায়। সেই সঙ্গে  কলকাতার পুলিশ কমিশনার এবং ডিজিপির কাছে অভিযোগ জানান তিনি। জয়দীপ বাবুর দাবি, ২০১০ সাল থেকে বিদেশে বাংলায় পুজো নিয়ে কাজ করছেন তিনি। তাঁর অনেক পরে কলকাতার পুজো ইউনেস্কোর পাতায় স্বীকৃতি পায়। এরপর ২০২২ সালে মাসআর্ট নামে একটি সংস্থা আত্মপ্রকাশ করে ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে আর্থিক প্রতারণা শুরু করে। এই সংস্থার প্রেসিডেন্ট হলেন ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেন। আত্মপ্রকাশের পর মাসআর্ট দাবি করে, ইউনেস্কোর সঙ্গে যৌথ উদ্যোগে তাঁরা কলকাতার ২৪টি দুর্গাপুজো প্যান্ডেলকে নির্বাচন করেছে। যেটা পুরোটাই মিথ্যা বলে জানান জয়দীপ বাবু। তিনি আরও জানান, ইউনেস্কোর সঙ্গে মাসআর্টের এরকম কোনও চুক্তি হয়নি। বেআইনিভাবে ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে প্রিপুজোর টিকিট বিক্রি করা হয়েছে। এতে কোটি কোটি টাকার লেনদেন জড়িত রয়েছে বলে অভিযোগ তাঁর। অভিযোগকারী আরও জানিয়েছেন, কলকাতার ২৪টি পুজো নির্বাচনের পর তিনি নিজে ইউনেস্কোর সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারা জানিয়েছে, তারা মাসআর্ট নামে কোনও সংস্থার সঙ্গে কোনও বাণিজ্যিক চুক্তি করেনি। এমনকী লোগো ও নাম ব্যবহারেরও অনুমতি দেননি। ইউনেস্কোর সেই মেইল ও নথিপত্র অভিযোগপত্র জমা দিয়েছেন জয়দীপ বাবু। ইতিমধ্যেই ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে পুজো মহলের।
  • Link to this news (বর্তমান)