• বিকেল পাঁচটার ডেডলাইন শেষ, ভবানীভবনে এলেন না অভিষেক
    আজকাল | ১০ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পরপর তলব। বারবার এড়িয়ে গেলেন হাজিরা। মঙ্গলেও সিআইডির তলবে হাজিরা দিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এই নিয়ে, এড়িয়ে গেলেন তৃতীয় সমনও। 

    সূত্রের খবর, হাজিরার ডেডলাইন শেষ হওয়ার কিছুক্ষণ আগেই, তৃণমূল কংগ্রেস সাংসদ সিআইডি-কে চিঠি দিয়েছেন। নিজের অনুপস্থিতির কারণ জানিয়েছেন সঙ্গেই সময় চেয়েছেন। 

    সূত্রের খবর, অভিষেক সিআইডিকে দেওয়া চিঠিতে সাফ জানিয়েছেন, তিনি এই মুহূর্তে কলকাতার বাইরে রয়েছেন, অতিরিক্ত সময় চেয়েছেন। অন্যদিকে, তিনি যে কোর্টের দ্বারস্থ হয়েছেন, সেই প্রসঙ্গও উল্লেখ করেছেন বলে জানা গিয়েছে। 

    অভিষেক-মমতা যখন দিল্লিতে, তখন কলকাতায়, তাঁদের বাসভবন সংলগ্ন দলীয় কার্যালয়, অফিসে পৌঁছে গিয়েছে সিআইডি। মঙ্গলবার দুপুরে মমতা ব্যানার্জির কালীঘাটের মমতার বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়ে পৌঁছয় সিআইডি। যদিও প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, সিআইডি আধিকারিকেরা কালীঘাটের মমতা ব্যানার্জির বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়ে ঢুকতে পারেননি। একইসঙ্গে প্রাপ্ত তথ্য, কালীঘাটের পাশাপাশি, ক্যামাক স্ট্রিটেও অভিষেক ব্যানার্জির অফিসে  পৌঁছেছেন সিআইডি আধিকারিকেরা। 

    হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পৌঁছনোর কারণ হিসেবে সিআইডি আধিকারিকেরা জানিয়েছেন, বিধানসভার সই জাল কাণ্ডে, জমা পড়া রেজিলিউশনে, ঠিকানা হিসেবে যে দুটি ঠিকানা দেওয়া হয়েছে, তার মধ্যে একটি ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট। তদন্তের স্বার্থেই, হরিশ চ্যাটার্জিতে পৌঁছে যান সিআইডি আধিকারিকেরা। প্রাথমিকভাবে সেখানে তৃণমূল নেতা, শুভাশিস চক্রবর্তীর সঙ্গে বাদানুবাদ হয় সিআইডি আধিকারিকদের সঙ্গে। তিনি সাফ জানিয়ে দেন, মমতা-অভিষেক যেহেতু দিল্লিতে রয়েছেন, তাই প্রাক্তন সাংসদ রয়েছেন ওই কার্যালয়ের দেখভালের দায়িত্বে। যদিও বাধার পরেও, সিআইডি টিম ঢুকে পড়ে কালীঘাটের ওই ঠিকানার দলীয় কার্যালয়ে। সাফ জানিয়ে দেওয়া হয়, সময় দেওয়া যাবে না। ফলে আজই কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তদন্তের স্বার্থে  প্রবেশ করেন সিআইডি। 

     
  • Link to this news (আজকাল)