হাতে কোদাল নিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ! উলুবেড়িয়ায় করলেন বিরাট ঘোষণা
News18 বাংলা | ১০ জুন ২০২৬
কোদাল হাতে মন্ত্রী দিলীপ ঘোষ ! সূচনা হল আবার চালু ১০০ দিনের কাজ! নিজে হাতে মাটি কেটে ও দীর্ঘদিন বন্ধ থাকার পর ১০০ দিনের কাজ পুনরায় সূচনা হয়, সেই অনুষ্ঠানে হাওড়ায় হাজির ছিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্যের মন্ত্রী নিজে কোদাল হাতে মাটি কেটে কাজের বার্তা দিলেন।
উলুবেড়িয়ার জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের পুনরায় সূচনা অনুষ্ঠান, সেখানে সাধারণ মানুষের উৎসাহ যেমন চোখে পড়ল, তেমনি মন্ত্রী স্বয়ং ১০০ দিনের কর্মীদের ন্যায় কাজ করে দেখালেন। কোদাল হাতে প্রতীকী মাটি কাটলেন। এরপর শ্রমিকদের সঙ্গেও কথা বলেন।
আরও পড়ুন– রাজধানীতে ঠিকানাহীন তৃণমূল ! কলকাতার পর এবার কি দিল্লির অফিসও হাতছাড়া?
জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় মাটি কাটা কাজের মাধ্যমে প্রকল্পের পুনরায় সূচনা হয়। সরকারি দেওয়া তথ্য অনুযায়ী ২০২২ সালের মার্চ মাস থেকে বিভিন্ন অভিযোগ ও প্রশাসনিক জটিলতার কারণে পশ্চিমবঙ্গে এই প্রকল্পের কাজ বন্ধ ছিল। দীর্ঘ অপেক্ষা অর্থাৎ প্রায় চার বছর পর ১০০ দিনের কাজ ফিরে পাচ্ছে মানুষ। কেন্দ্রের অনুমোদনের পর ৯ জুন ২০২৬ থেকে ফের চালু হয়েছে ১০০ দিনের কাজ।
এদিন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘‘বাংলার মানুষের হাতে কাজ পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এর পাশাপাশি আবাস যোজনার বাড়ি বাড়ি সার্ভের কাজ শুরু হয়েছে। যে বাড়িতে শৌচালয় নেই প্রত্যেক বাড়িতে শৌচালয় তৈরি হবে। পাশাপাশি জল সংরক্ষণ, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন এবং সম্পদ সৃষ্টির কাজও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী।’’