• আইবুড়ো থেকে যাচ্ছে গ্রামের ছেলেমেয়েরা, পাত্র-পাত্রী দেখতে এলেও হচ্ছে না 'পাকা কথা'
    News18 বাংলা | ১০ জুন ২০২৬
  • এই গ্রামে সামাজিকভাবে বিয়ে হচ্ছে না বিবাহযোগ্য ছেলেমেয়েদের! কারণ জানলে চমকে উঠবেন আপনিও। এই এক নতুন সমস্যায় মাথায় হাত বাবা মায়েদের। ছেলেমেয়েদের বিয়ে দেবেন কীভাবে, সেই ভেবে ভেবেই ক্ষান্ত হচ্ছেন তাঁরা। দুর্গন্ধ আর মাছির জ্বালায় থমকে বিয়ে! ডাম্পিং গ্রাউন্ডে বিপর্যস্ত জলপাইগুড়ির এই গ্রাম। যা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন বাসিন্দারা। একবিংশ শতাব্দীতেও এমন সমস্যা!

    যেখানে বিয়ের মতো সামাজিক সম্পর্কও আটকে যাচ্ছে দুর্গন্ধ আর নোংরার কারণে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বালাপাড়া সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে এখন এই অস্বস্তিকর বাস্তবতা। স্থানীয়দের অভিযোগ , জলপাইগুড়ি পুরসভার সমস্ত আবর্জনা ফেলা হয় তিস্তা নদীর তীরবর্তী এই এলাকায়। ডাম্পিং গ্রাউন্ডের চারদিকে নেই কোনও প্রাচীর বা সুরক্ষা ব্যবস্থা। ফলে আবর্জনা ছড়িয়ে পড়ছে গ্রামজুড়ে, সঙ্গে অসহ্য দুর্গন্ধ আর মাছির উপদ্রব।

    এই পরিস্থিতিতে সবচেয়ে বড় সমস্যায় পড়ছেন গ্রামের যুবক-যুবতীরা। পাত্র বা পাত্রী দেখতে এলেই বাইরের লোকজন নাক সিঁটকে ফিরে যাচ্ছেন। পরে জানাচ্ছেন, এমন পরিবেশে সম্পর্ক এগোনো সম্ভব নয়। রাজগঞ্জ বিধায়ক দীনেশ সরকার তিনি বলেন যে এই সমস্যা বহুদিন ধরে। এই সমস্যা কীভাবে সুরাহা করা যায় সেই বিষয়ে আজ পুরসভা উন্নয়নমন্ত্রী এসেছিলেন জলপাইগুড়িতে। তিনি পরিদর্শন করলেন এবং এলাকার মানুষরা তাঁর কাছে সেই আবেদন রাখলেন। সমস্যা তত দ্রুত সমাধান করা যায় তিনি আশ্বাস দিলেন।

    গ্রামবাসীদের কথায়, এই গন্ধে ঠিকমতো খেতেও পারি না। আর বিয়ের কথাই বা কীভাবে ভাবব?” আজ জলপাইগুড়িতে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পলকে সামনে পেয়ে রীতিমত ক্ষোভ উগড়ে দেন গ্রামবাসীরা। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন মন্ত্রী। পাশাপাশি স্থানীয় বিধায়কও জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং খুব শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে। তবে আশ্বাসের বাইরে বাস্তব বদল কবে আসবে, সেই অপেক্ষাতেই দিন গুনছেন গ্রামের মানুষ। কারণ, এ যে ভবিষ্যৎ, সম্পর্ক আর স্বাভাবিক জীবনের লড়াই!
  • Link to this news (News18 বাংলা)