• প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে দিল্লিতে মুখ্যমন্ত্রী
    আজকাল | ১০ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বুধবার ফের দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল দশটা পনেরো মিনিটের বিমানে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রীদের বৈঠক রয়েছে। বৈঠক চলবে বিকেল পর্যন্ত। বুধবার দিল্লিতেই থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নীতি আয়োগের বৈঠক রয়েছে সেই বৈঠকের যোগদান করবেন বলেই খবর মিলেছে।

    ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার এক মাস পূর্ণ করেছে। এই সময়ের মধ্যে বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বরাবরই রাজ্যে আইনের শাসন চালুর পক্ষে। এই কাজে যে বাধা হবে তার বিরুদ্ধেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যেকোনও ধরণের অভিযোগ এলে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। পুলিশকে কঠোরভাবে সমস্ত অভিযোগের নিষ্পত্তি করার কথাও তিনি বলেছেন। সেইমতো পুলিশ এখন রনংদেহী মনোভাব নিয়ে কাজ করছে।

    ইতিমধ্যে রাজ্যে ১০০ দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা সবেতেই নিয়ম মেনেই কাজ হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি দিঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ প্রত্যাহার করেন তিনি। পুরো কমপ্লেক্সের নাম হবে শ্রীশ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র শ্রী জগন্নাথদেব মন্দির বলে পরিচিত পাবে। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে তৃণমূল সরকার থাকার সময় কেন্দ্রীয় বঞ্চনার কথা বারে বারে উঠে এসেছিল। এবার দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রী বাংলার উন্নতিতে আর কী দাবি তুলে ধরেন সেটাই দেখার।

     
  • Link to this news (আজকাল)