এক মঞ্চে শুভেন্দু-ফিরহাদ-শোভনদেব; নাগরিক স্বার্থে পুর প্রশাসনিক বৈঠকে ডাক ভবানীপুরে
eTV Bharat | ১০ জুন ২০২৬
কলকাতা, 9 জুন: কলকাতা কর্পোরেশনে শুরু হয়েছে প্রাক বর্ষার প্রস্তুতি বৈঠক। মহিত মঞ্চের পর এবার দক্ষিণের বিবেকানন্দ পার্কে কমিউনিটি হলে। সেখানেই ডাক পড়েছে ভবানীপুর কেন্দ্রের বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে কলকাতা বন্দরের ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র, বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, রাসবিহারী বিধায়ক ডক্টর স্বপন দাসগুপ্তর। বৈঠকটি কলকাতা কর্পোরেশনের নিকাশি সংক্রান্ত প্রশাসনিক বৈঠক হলেও রাজনৈতিকভাবে যেন অনেক বেশি গুরুত্বপূর্ণ।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সম্প্রতি কলকাতা কর্পোরেশন থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। তার পরবর্তী সময় বোর্ড ভেঙ্গে বসেছে প্রশাসক। কলকাতার পুরো কমিশনারই হয়েছেন কলকাতা কর্পোরেশনের প্রশাসক। তার নেতৃত্বে উত্তর কলকাতার সাতটি বোরো এলাকার 59 জন কাউন্সিলরদের ও সাত বিধায়ক ও চেয়ারম্যান কে নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছিল। যদিও সেখানে অনুপস্থিত ছিলেন তৃণমূলের অধিকাংশ কাউন্সিলর বড় চেয়ারম্যান, বিধায়করা। এবার দক্ষিণ কলকাতার একাংশ নিয়ে অর্থাৎ আরও ছয়টি বোরো নিয়ে ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত বিবেকানন্দ পার্কে স্থাপন কমিউনিটি হলে পুর বৈঠকটি হতে চলেছে আগামিকাল।
এই বৈঠকের আমন্ত্রিতদের তালিকায় প্রথম নাম সদ্যই ইসথাফা দেওয়া কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের। বন্দর কেন্দ্রের বিধায়ক তিনি। সেই সূত্রেই ডাকা হয়েছে। রাজনৈতিকভাবে দেখতে গেলে এখন তিনি নতুন তৃণমূলের দিকে থাকা বিধায়ক। আবার দ্বিতীয় নাম ভবানীপুর কেন্দ্রের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপরের নাম রয়েছে রাসবিহারী কেন্দ্রের বিধায়ক ডক্টর স্বপন দাশগুপ্তের যিনি রাজ্যের মন্ত্রী। গুরুত্বপূর্ণভাবে আরও এক বিধায়ককে এই বৈঠকে থাকার আহ্বান করা হয়েছে তিনি হলেন বালিগঞ্জের বিধায়ক প্রবন্ধ চট্টোপাধ্যায়।
পুরনো তৃণমূলের অর্থাৎ মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দেওয়া তালিকা অনুযায়ী বিরোধী দলনেতা হিসেবে দাবিদার ছিলেন আগামীকাল দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় বর্ষার নানা সমস্যা নিয়ে আলোচনা করা ডাক পেয়েছে এই চার বিধায়ক। এখন দেখার রাজনৈতিক অঙ্ককে পিছনে রেখে চার বিধায়ক এক মঞ্চে আসেন কিনা ! এই বৈঠকটি হবে উদযাপন কমিউনিটি হলে। 25টি ওয়ার্ডের কাউন্সিলর ডাক পেয়েছে বৈঠকে। এগুলি হল, 60, 61, 64, 65, 68, 69, 75, 76, 78-81, 83-90, 93, 133-135, 137 নম্বর ওয়ার্ড।
প্রত্যেককে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বৈঠকগুলি করা হচ্ছে কলকাতা কর্পোরেশনের তরফে। বোরো চেয়ারম্যান থাকবেন 6-10 ও 15 নম্বর বোরো। বর্ষা এলাকার নানা সমস্যা সম্পর্কিত তথ্য তুলে ধরার জন্য এই বৈঠকে উপস্থিত থেকে আলোচনা করার আবেদন করা হয়েছে প্রত্যেকেই। পৃথিবী করা হয়েছে কলকাতা কর্পোরেশনের সচিব কিশোর কুমার বিশ্বাসের তরফে।