পুকুরের দখলদারি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে খুন। দাদাকে খুনের অভিযোগ উঠেছে ভাইয়ের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জয়নগরের বহড়ু এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছে তাজপুর মিঠানি গ্রামের বাসিন্দা দুধকুমার বৈদ্যের। অভিযুক্ত ভাই নিমাই বৈদ্য ঘটনার পর থেকেই পলাতক। পরিবার সূত্রে জানা গিয়েছে, একটি পুকুরের মালিকানা ও মাছ ধরা নিয়ে দীর্ঘদিন ধরে দুধকুমার বৈদ্য ও তাঁর কাকার ছেলে নিমাই বৈদ্যের মধ্যে বিবাদ চলছিল।
বুধবার সাত সকালে অগ্নিকাণ্ড। দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের অফিস সেটি। একাধিক তলায় আগুন ছড়িয়ে পড়েছে বলে খবর। ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন।
বুধবার সকালে নিউ টাউনে ইকো পার্ক সংলগ্ন রামমন্দির দর্শনে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বারুইপুরের পদ্মপুকুর এলাকায় দুটি গোডাউন থেকে বিপুল পরিমাণ কম্বল ও ত্রিপল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপির অভিযোগ, সরকারি ত্রাণ সামগ্রী গোপনে মজুত করে রাখা হয়েছিল ওই গোডাউনগুলিতে। যদিও অভিযোগ অস্বীকার বা এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি জোড়াফুল শিবিরের।
বুধবার সাত সকালে পানাগড়ে লাইনচ্যুত মালগাড়ির তিনটি বগি। এ দিন সকালেই মালগাড়িটি সিমেন্ট বোঝাই করে পানাগড় শিল্পতালুক বেরিয়ে দুর্গাপুরের দিকে রওনা দেয়। পানাগড় স্টেশন পার করার সময়ে চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিক ও মেকানিক্যাল বিভাগের কর্মীরা।
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে একটানা দায়িত্ব পালনের নজির গড়লেন নরেন্দ্র মোদী। বুধবার জওহরলাল নেহেরুকেও ছাপিয়ে গেলেন তিনি। মোদীকে শুভেচ্ছাবার্তা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের। মোদীর প্রশংসায় তিনি লিখেছেন, ‘..এই ঐতিহাসিক মাইলফলক শুধুমাত্র ক্ষমতায় থাকার সময়সীমার পরিমাপ নয়, বরং আমাদের জাতীয় উন্নয়নের যাত্রাপথে এক রূপান্তরিত যুগের প্রতিফলন। তাঁর দূরদর্শী নেতৃত্বে ভারত অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হয়েছে। এ ছাড়া পরিকাঠামোর সম্প্রসারণ, সামাজিক ক্ষমতায়ন এবং প্রযুক্তিগত অগ্রগতি—প্রতিটি ক্ষেত্রেই উল্লেখযোগ্য উন্নতি দেখা গিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে ভারতের মর্যাদা বৃদ্ধি পেয়েছে এবং আমাদের সভ্যতাগত চেতনারও নবজাগরণ ঘটেছে...।’