মেসি কাণ্ডে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ পেলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তবে পড়তে হলো আদালতের চরম ভর্ৎসনার মুখে। বুধবার মামলার শুনানিতে পেপার কাটিং দেখিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য অরূপের আইনজীবী কিশোর দত্তকে বলেন, ‘মেসির গায়ে যিনি লেগে রয়েছেন, তিনি আপনার মক্কেল? আপনার মক্কেল কি মেসির ছোটবেলার বন্ধু? একজন মন্ত্রীর এমন আচরণ হতে পারে! তাঁর জন্য কলকাতার মানুষের মাথা হেঁট হয়েছে ওই দিন। কী করে তিনি মেসির এত কাছে গেলেন? মেসির নিরাপত্তার জন্য এটা খুব ভয়ানক। আপনার মক্কেলের মন্ত্রী হিসেবে আরও দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল। দেশের অন্য শহরে এত ভালো ভাবে অনুষ্ঠান হলো, আর কলকাতা থেকে মেসি বিরক্ত হয়ে চলে গেলেন। এটা লজ্জা।’
আদালত এ দিন জানিয়েছে, ১৭ অগস্ট পর্যন্ত অরূপের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। ৪ অগস্ট মামলার পরবর্তী শুনানি। আগামী শুনানিতে পুলিশকে এই মামলার তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে। একই সঙ্গে অন্য কোনও যদি মামলা থাকে, তা হলে রাজ্য পুলিশের ডিজিকে রিপোর্ট দিয়ে জানাতে হবে।
সবিস্তার আসছে