• নিশীথ-শঙ্কর সহ মন্ত্রিসভায় ১০ সদস্য পেল উত্তরবঙ্গ, কে কোন দফতর পেলেন?
    News18 বাংলা | ১০ জুন ২০২৬
  • বিজেপি ক্ষমতায় এলে উত্তরবঙ্গকে গুরুত্ব দেওয়া হবে আগে থেকেই জানা গিয়েছিল, দফতর বণ্টনের পরে হলও তাই। উত্তরবঙ্গ থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন একাধিক মন্ত্রী। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং মাথাভাঙার বিধায়ক নিশীথ গুরুত্বপূর্ণ দফতর পেলেন। শঙ্কর ঘোষ পেলেন পর্যটন দফতরের দায়িত্ব এবং নিশীথ পেলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ দফতর পেয়েছেন উত্তরবঙ্গের বিধায়করা।

    নিশীথ এবং শঙ্কর ছাড়াও উত্তরবঙ্গ থেকে আরও ৮ জন মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছিলেন। অন্যান্য মন্ত্রীদের মধ্যে রয়েছেন স্বাধীন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী এবং তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা রায়, তিনি হলেন নারী এবং শিশুকল্যাণ মন্ত্রী। সেই সঙ্গে আনন্দময় বর্মণ হলেন পরিবহণ এবং অর্থ প্রতিমন্ত্রী।

    এছাড়াও আরও ৬ জন উত্তবঙ্গ থেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। আলিপুরদুয়ার জেলা থেকে রয়েছেন তিনজন মন্ত্রী। এরমধ্যে ফালাকাটার দীপক বর্মণ পেয়েছেন স্কুল শিক্ষা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, আবাসন এবং বস্ত্র দফতরের দায়িত্ব। কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাওঁকে পূর্ণমন্ত্রী করা হয়েছে, তিনি পেলেন বন এবং পরিবেশ দফতরের দায়িত্ব। কালচিনির বিধায়ক বিশাল লামাকে করা হয়েছে পার্বত্য, সংখ্যালঘু এবং মাদ্রাসা দফতরের প্রতিমন্ত্রী।

    এছাড়া তিন জন প্রতিমন্ত্রী পেয়েছে উত্তর দিনাজপুর এবং মালদহ জেলা। এর মধ্যে বিরাজ বিশ্বাস পেয়েছেন আইন এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্ব। জোয়েল মুর্মু হয়েছেন আদিবাসী এবং সেচ দফতরের প্রতিমন্ত্রী। কৌশিক চৌধুরী হয়েছেন স্কুল এবং দমকল মন্ত্রী।

    উত্তরবঙ্গ থেকে শুধু ১০ জন মন্ত্রীই নয়, এবার স্পিকারও হয়েছেন উত্তরবঙ্গের বিধায়ক। পশ্চিমবঙ্গের প্রথম বার স্পিকার হয়েছেন উত্তরবঙ্গের বিধায়ক রথীন্দ্র বসু।
  • Link to this news (News18 বাংলা)