• রাজ্য মন্ত্রিসভার দফতর বণ্টন চূড়ান্ত, বেশ কিছু দফতর নিজের হাতে রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
    News18 বাংলা | ১০ জুন ২০২৬
  • রাজ্য মন্ত্রিসভায় দফতর বণ্টন চূড়ান্ত করা হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাতে রাখলেন স্বরাষ্ট্র, ভূমি এবং ভূমি সংস্কার, বিদ্যুৎ, আইন, তথ্য এবং সংস্কৃতি দফতর ছাড়াও আরও কয়েকটি দফতর। এর আগে ৯ মে ৬ জন শপথ নেন মন্ত্রিসভায়, সেই সময় মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী শপথ নেন। তার পরের দফায় ৩৫ জন জন বিধায়ক ফের মন্ত্রিসভায় শপথ নেন। তাই মন্ত্রিসভার চূড়ান্ত দফতর বণ্টন নিয়ে অনেক জল্পনা ছিল। অবশেষে সব জল্পনার অবসান হল, দফতর বণ্টন চূড়ান্ত হল।

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাতে রাখলেন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর, ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, আইন, তথ্য এবং সংস্কৃতি, বিদ্যুৎ কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার। মুখ্য়মন্ত্রীর এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি দফতর নিজের হাতে রাখবেন জানাই ছিল। এর মধ্যে স্বরাষ্ট্র সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে বিদ্যুৎ দফতরও হাতে রাখলেন শুভেন্দু অধিকারী।

    ‍‍

    গত ১ জুন শপথ নিয়েছিলেন রাজ্যের ৩৫ জন মন্ত্রী৷ তাঁদের মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন ১৩ জন৷ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নেন ৩ জন বিজেপি বিধায়ক৷ ১৯ জন বিধায়ক শপথ নেন প্রতিমন্ত্রী হিসেবে৷

    এ দিন নবান্ন থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ একনজরে দেখে নেওয়া যাক, কোন মন্ত্রী কোন দফতর পেলেন-

    মুখ্যমন্ত্রীর দফতর, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, আইন, বিদ্যুৎ, ভূমি ও ভূমি সংস্কার, তথ্য সংস্কৃতি, কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার এবং মন্ত্রীদের বণ্টন না হওয়া অন্যান্য দফতর৷

    পূর্ণ মন্ত্রী

    দীপক বর্মন – স্কুলশিক্ষা এবং আবাসন দফতর এবং ক্ষুদ্র ও কুটির শিল্প দফতর

    তাপস রায়- শিল্প, বাণিজ্য ও উদ্যোগ

    শঙ্কর ঘোষ- পর্যটন, সংসদীয় বিষয়ক

    মনোজ কুমার ওঁরাও- বন ও পরিবেশ

    অর্জুন সিংহ- পরিবহণ এবং শ্রম

    গৌরী শঙ্কর ঘোষ-গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ

    জগন্নাথ চট্টোপাধ্যায়- উচ্চ শিক্ষা, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন

    স্বপন দাশগুপ্ত- অর্থ

    শারদ্বত মুখোপাধ্যায়-স্বাস্থ্য

    কল্যাণ চক্রবর্তী- তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স এবং খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন

    অরূপ কুমার দাস- সেচ ও জলপথ

    অজয় কুমার পোদ্দার-পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরি

    দুধকুমার মণ্ডল- কৃষি

    ক্ষুদিরাম টুডু- মাদ্রাসা শিক্ষা

    নিশীথ প্রামাণিক- উত্তরবঙ্গ উন্নয়ন এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন

    অশোক কীর্তনীয়া- খাদ্য সরবরাহ, সমবায়

    ক্ষুদিরাম টুডু- অনগ্রসর, সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা

    দিলীপ ঘোষ- পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন

    অগ্নিমিত্রা পাল- পুর ও নগরোন্নয়ন দফতর



    স্বাধীন দ্বায়িত্বপ্রাপ্ত মন্ত্রী

    মালতি রাভা রায়- নারী ও শিশু কল্যাণ দপ্তর স্বনির্ভর গোষ্ঠী ও কর্মসংস্থান এবং পরিসংখ্যান দফতর

    রাজেশ মাহাতো- প্রাণিসম্পদ দপ্তর ও মৎস্য দফতর

    ইন্দ্রনীল খাঁ- ক্রীড়া ও যুব কল্যাণ এবং ক্রেতা সুরক্ষা দফতর
  • Link to this news (News18 বাংলা)