• নাম চুরি করে নবান্ন ! প্রশাসনিক সদর দফতরেরই নাম ‘চুরি’ তৃণমূলের, পেটেন্ট থাকলেও নাম বদলাতে বাধ্য
    News18 বাংলা | ১০ জুন ২০২৬
  • নবান্ন। রাজ্যের প্রশাসনিক সদর দফতর। তৃণমূল আমলেই মহাকরণের পরিবর্তে নবান্ন হয়ে ওঠে রাজ্যের ক্ষমতার ভরকেন্দ্র। তৃণমূল আমলেই এই নবান্ন নামকরণ। অভিযোগ, নবান্ন নামটি নাকি চুরি করা। বালি চুরি। কয়লা চুরি। গরু চুরি। নদী থেকে ভেড়ি চুরি। এমনকি, চাকরি চুরিও হয়েছে তৃণমূল জমানায়। এবার নবান্ন নামটাও চুরির অভিযোগ!

    অনেকে বলছেন, এ যেন চুরির বৃত্ত সম্পূর্ণ। গত ১৫ বছরের তৃণমূল জমানা। বালি থেকে ভেড়ি…কিছু চুরিই বাকি নেই। তৃণমূল জমানায় রাজ্যের প্রশাসনিক সদর দফতর হয়ে ওঠে নবান্ন। এই নবান্ন নামটিও নাকি চুরি করে নেওয়া।

    পার্বণের কর্ণধার সুপ্রিয় গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘দুর্গাপুরে বিজনেসটা চলছিল নবান্ন নামেই। এরপর ২০১৬ সালে পশ্চিমবঙ্গ সরকার অর্ডার পাঠায়। নবান্ন ও উত্তরকন্যা নামটা কমার্শিয়ালি ব্যবহার করা যাবে না।’’

    আরও পড়ুন– শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে স্বপ্নপূরণ, বঙ্গজয়ের পর এবার প্রতিষ্ঠাতাকে সম্মান, বিজেপির আদি ঠিকানা এবার সংগ্রহশালা

    বাম আমলে রাজ্য চলত রাইটার্স থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর মহাকরণ থেকে রাজ্যের প্রশাসনিক সদর দফতর উঠে যায় হাওড়ায়…গঙ্গার পাড়ে। এই ভবনের নাম দেওয়া হয় নবান্ন। অভিযোগ, এই নবান্ন নামটি নাকি চুরি করে নেওয়া হয়েছে। এই নামের মালিক অন্য কেউ। পালাবদলের পর মুখ খুললেন তিনি নিজেই।

    সুপ্রিয় গঙ্গোপাধ্যায় আরও বলেন, ‘‘নবান্ন নামটা ৭/৯/২০০৮ পেটেন্ট অফিসে ট্রেডমার্কের জন্য অ্যাপ্লাই করি। ২০০৯ সালে নবান্ন নামটা ট্রেডমার্ক হিসেবে অ্যাপ্রুভ হয়। এই নামেই দুর্গাপুরে বিজনেসটা চলছিল নবান্ন নামেই। এরপর ২০১৬ সালে পশ্চিমবঙ্গ সরকার অর্ডার পাঠায়। নবান্ন ও উত্তরকন্যা নামটা কমার্শিয়ালি ব্যবহার করা যাবে না।’’

    আরও পড়ুন– রাশিফল ১০ জুন, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

    ব্যবসায়ীর দাবি, তাঁর রেস্তোরাঁর নাম ছিল নবান্ন। পেটেন্টও ছিল তাঁর কাছে। তারপরেও তাঁকে নাম পাল্টাতে একপ্রকার বাধ্য করা হয়। নবান্ন নামটা সরে গিয়েই পার্বণ নাম বসেছে ৷

    সুপ্রিয় গঙ্গোপাধ্যায় এদিন আরও জানান, ‘‘আমরা ২০১৭ সাল থেকে রেস্তোরাঁর নাম ‘পার্বণ’ করে দিই। ১৫ থেকে ২০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। নবান্ন নামে যা যা ছিল চেঞ্জ করে দিই। শুধু কাঁসার বাটি চেঞ্জ করতে পারিনি ৷’’
  • Link to this news (News18 বাংলা)