• দপ্তর বণ্টন শুভেন্দু-ক্যাবিনেটের, কে কোন দপ্তরে?
    আজকাল | ১০ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলায় প্রথম বিজেপি সরকার। ব্রিগেডে মুখ্যমন্ত্রী এবং পাঁচ মন্ত্রীর শপথ গ্রহণের পরে কেটে গিয়েছে প্রায় মাসখানেক। মাঝের সময়ে, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে, বৈঠক দফায় দফায়। ফল ঘোষণার এক মাস পাঁচ দিনের মাথায়, নতুন মন্ত্রিসভা পাচ্ছে বাংলা, আজই। যদিও কে কে থাকছেন শুভেন্দু-ক্যাবিনেটে, তা স্পষ্ট হয়েছে আগেই। তবে কোন দপ্তর যাচ্ছে কার হাতে, সেই সিদ্ধান্ত প্রকাশ্যে আসেনি আগে। আজ সমানে এল সম্পূর্ণ তালিকা। 

    এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য-

    স্বরাষ্ট্র, আইন, বিদ্যুৎ, ভূমি ও ভূমি সংস্কার মুখ্যমন্ত্রী নিজের হাতে রাখবেন।

    স্বপন দাশগুপ্ত হলেন অর্থ মন্ত্রী। 

    মানিকতলা বিধানসভা কেন্দ্রের বর্ষীয়ান বিধায়ক তাপস রায় শুভেন্দু ক্যাবিনেটের শিল্প ও বাণিজ্য এবং পুনর্নবীকরণ যোগ্য শক্তি দপ্তরের মন্ত্রী। 

    স্বাস্থ্য দপ্তর ও পরিবার কল্যাণ দপ্তর বিধান নগরের বিধায়ক ডা. শারদ্বত মুখোপাধ্যায়ের হাতে থাকছে। 

    নোয়াপাড়ার বিধায়ক তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে  পরিবহণ ও শ্রম দপ্তর দেওয়া হচ্ছে। 

    শিক্ষা দপ্তরে থাকছেন দুজন মন্ত্রী উচ্চ শিক্ষা ও স্কুল শিক্ষা- 

    সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় উচ্চশিক্ষা দপ্তর সামলাবেন ।

    স্কুল শিক্ষা দপ্তর, আবাসন এবং ক্ষুদ্র শিল্প এবং বস্ত্রবয়ন সামলাবেন দীপক বর্মন ।

    শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ পর্যটন এবং পরিশোধীয় বিষয়ক মন্ত্রী হলেন শুভেন্দু ক্যাবিনেটের। 

    বন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী হলেন মনোজ ওঁরাও।

    অনগ্রসর শ্রেণি কল্যাণ এবং গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। 

    আইটি এবং  ইলেকট্রনিক্স এবং বিজ্ঞানমন্ত্রী হলেন কল্যাণ চক্রবর্তী। 

    সেচ মন্ত্রী হলেন অরূপ কুমার দাস।

    পূর্ত মন্ত্রী হলেন অজয় কুমার পোদ্দার।

    কৃষি মন্ত্রী দুধকুমার মণ্ডল।

    স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী-

    নারী ও শিশু কল্যাণ এবং স্বনির্ভর গোষ্ঠী- মালতি রাভা রায়

    প্রাণী ও মৎস দপ্তর- রাজেশ মাহাতো।

    ক্রীড়া দপ্তর- ইন্দ্রনীল খাঁ

    প্রতিমন্ত্রী-

    আদিবাসী ও সেচ- জোয়েল মুর্মু

    উচ্চশিক্ষা- হরেকৃষ বেরা

    পরিবহন এবং অর্থ- আনন্দময় বর্মন

    সেচ বিপণন, ক্ষুদ্র  শিল্প এবং বস্ত্র- অশোক দিন্দা

    পূর্ত, অনগ্রসর শ্রেণি- নাদিয়ার চাঁদ বাউরি।

    স্বরাষ্ট্র, পাহাড়, সংখ্যালঘু, মাদ্রাসা শিক্ষা- বিশাল লামা।

    খাদ্য প্রক্রিয়াকরণ, পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন- শান্তনু প্রামাণিক

    শিল্প, বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি, বায়োটেকনোলজি- মৌমিতা বিশ্বাস মিশ্র

    সংসদ বিষয়ক, নগরোন্নয়ন এবং পুর দপ্তর- উমেশ রায়।

    তথ্য সংস্কৃতি, পর্যটন- পূর্ণিমা চক্রবর্তী।

    স্কুল শিক্ষা, দমকল- কৌশিক চৌধুরী

    জনস্বাস্থ্য, শ্রম- ভাস্কর ভট্টাচার্য

    সমবায়, বন, পরিবেশ- দিবাকর ঘড়ামি

    খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষি- অমিয় কিস্কু

    আবাসন- কলিতা মাঝি

    বিদ্যুৎ, অপ্রচলিত শক্তি, পুনর্নবীকরণ শক্তি- গার্গী দাস ঘোষ

    আইন, উত্তরবঙ্গ উন্নয়ন- বিরাজ বিশ্বাস

    ভূমি সংস্কার, শরণার্থী, সুন্দরবন উন্নয়ন- দীপঙ্কর জানা।

    স্বাস্থ্য, পরিবার কল্যাণ- সুমনা সরকার। 

     
  • Link to this news (আজকাল)