• মন্ত্রীদের দপ্তর বণ্টনে দারুণ চমক শুভেন্দুর!
    আজকাল | ১০ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: অবশেষে রাজ্যের নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন হল বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে একাধিক বার আলোচনার পরে অবশেষে রাজ্যের নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টনের বিষয়টি চূড়ান্ত করলেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা। আর সেই তালিকা সামনে আসার পরই দেখা গেল, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র দপ্তর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতেই রাখলেন। পাশাপাশি, আইন ও বিচার, ভূমি ও ভূমিরাজস্ব এবং বিদ্যুৎ দপ্তরও মুখ্যমন্ত্রীর হাতেই থাকছে।

    এর আগে ৯ মে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী শপথ নেন। তাঁর সঙ্গে আরও ৬ জন শপথ নেন মন্ত্রিসভায়। তার পরের দফায় ৩৫ জন জন বিধায়ক ফের মন্ত্রিসভায় শপথ নেন। তাই মন্ত্রিসভার চূড়ান্ত দপ্তর বণ্টন নিয়ে অনেক জল্পনা ছিল। অবশেষে সব জল্পনার অবসান হল, দপ্তর বণ্টনও চূড়ান্ত হল।

    মুখ্যমন্ত্রী শুভেন্দু বেশ কয়েকটি দপ্তর নিজের হাতে রাখবেন, তা একপ্রকার স্পষ্টই ছিল। এর মধ্যে স্বরাষ্ট্র সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে বিদ্যুৎ দপ্তরও নিজের হাতেই রাখলেন শুভেন্দু অধিকারী। গত ১ জুন শপথ নিয়েছিলেন রাজ্যের ৩৫ জন মন্ত্রী৷ তাঁদের মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন ১৩ জন৷ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নেন ৩ জন বিজেপি বিধায়ক৷ ১৯ জন বিধায়ক শপথ নেন প্রতিমন্ত্রী হিসেবে৷ এবার সেই মন্ত্রীদেরই দপ্তর বণ্টন হল। 

    এক নজরে দেখে নিন কে কোন দপ্তর হল---

    স্বপন দাশগুপ্ত হচ্ছেন অর্থ মন্ত্রী। 

    মানিকতলা বিধানসভা কেন্দ্রের বর্ষীয়ান বিধায়ক তাপস রায় হচ্ছেন শুভেন্দু ক্যাবিনেটের শিল্প ও বাণিজ্য মন্ত্রী। 

    স্বাস্থ্য দপ্তর বিধান নগরের বিধায়ক ডা. শারদ্বত মুখোপাধ্যায়ের হাতে থাকছে। 

    নোয়াপাড়ার বিধায়ক তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে পরিবহণ ও শ্রম দপ্তর দেওয়া হচ্ছে। 

    শিক্ষা দপ্তরে থাকছেন দুজন মন্ত্রী উচ্চ শিক্ষা ও স্কুল শিক্ষা- 

    সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় উচ্চশিক্ষা দপ্তর সামলাবেন ।

    স্কুল শিক্ষা দপ্তর সামলাবেন দীপক বর্মন ।

    শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ পর্যটন মন্ত্রী হচ্ছেন শুভেন্দু ক্যাবিনেটের। 

    বন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী হচ্ছেন মনোজ ওঁরাও।
  • Link to this news (আজকাল)