• রাজধানী সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, চা-চক্রে প্রধানমন্ত্রীর সঙ্গে মিলিত হবেন
    দৈনিক স্টেটসম্যান | ১০ জুন ২০২৬
  • ভারতের রাজনীতির ইতিহাসে নতুন নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে টানা ৪,৩৯৯ দিন পূর্ণ করলেন। আর একইসঙ্গে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড ভেঙে দিলেন। দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে একটানা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে এটা একটা নিঃসন্দেহে মাইলফলক। আর এই খুশির দিনে বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নয়াদিল্লি সফরে যাচ্ছেন। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    এদিকে নয়াদিল্লিতে এক চা চক্রের আয়োজনও করা হয়েছে। ওই চা চক্রে যোগ দিতে বুধবার দুপুরেই রাজধানী যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লি যাওয়ার আগে এদিন নিউটাউনের রাম মন্দিরে পুজোও দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। প্রধানমন্ত্রী এই সাফল্যের দিনে সব ডবল ইঞ্জিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে চা-চক্রে মিলিত হবেন। প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা। ২০১৪ সালের ২৬ মে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পরপর জয় পেয়ে তিনি তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হন। গত ১২ বছরেরও বেশি সময়ে তাঁর নেতৃত্বে বিজেপি কেন্দ্রের ক্ষমতায় আসীন।

    অন্যদিকে ৬২ বছর ধরে দেশের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী থাকার রেকর্ড ছিল জওহরলাল নেহরুর। এবার সেই রেকর্ড আর রইল না। তাই নয়াদিল্লিতে সাজ সাজ রব। এনডিএর মুখ্যমন্ত্রীদের নিয়ে বুধবার দুপুরে প্রধানমন্ত্রী চা-চক্র সারবেন। রাজধানীর ভারত মণ্ডপমে এই চা-চক্র হবে। জওহরলাল নেহরু ১৯৪৭ সাল থেকে ১৯৬৪ সালে মৃত্যুর আগে পর্যন্ত এই পদে ছিলেন। ইন্দিরা গান্ধী প্রায় ১৬ বছর প্রধানমন্ত্রী থাকলেও সেটা ছিল দুটি পৃথক মেয়াদে।

    তাছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে এই চা-চক্রে যোগ দিতে নয়াদিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন দুপুরেই কলকাতা থেকে দিল্লি উড়ে যাবেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নয়াদিল্লিতেই নীতি আয়োগের বৈঠক আছে। ওই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যোগ দেবেন। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন শুভেন্দু। এই বিশেষ দিনের উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘গত ১২ বছরের যাত্রা ছিল দেশের মানুষের বিশ্বাস, উন্নয়ন এবং জনকল্যাণের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। যুবসমাজ, নারী এবং কৃষকদের ক্ষমতায়নের পাশাপাশি পরিকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল বিপ্লবের মাধ্যমে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন পরিচিতি পেয়েছে।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)