• মন্দিরের পথে ৩৫ তীর্থযাত্রী নিয়ে নৌকোডুবি মহারাষ্ট্রে, নিখোঁজ অনেকে, এক মহিলার দেহ উদ্ধার
    প্রতিদিন | ১০ জুন ২০২৬
  • মন্দিরের পথে  তীর্থযাত্রী বোঝাই নৌকোডুবি মহারাষ্ট্রের বীড় জেলার গোদাবরী নদীতে। একটি নৌকোয় ৩৫ যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। পারাপারের সময় মাঝনদীতে সেটি আচমকা উলটে যায়। এই ঘটনায় অনেকেই নিখোঁজ। এখনও পর্যন্ত একজন মহিলার দেহ উদ্ধার হয়েছে। ডুবুরি নামিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন।

    বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ গোলেগাঁও অঞ্চলে গোদাবরী নদীতে দুর্ঘটনা ঘটে। নদী ডিঙিয়ে পুরুষোত্তমপুরীতে যাচ্ছিল তীর্থযাত্রী বোঝাই নৌকোটি। সেখানেই রয়েছে পুরুষোত্তম দেবতার মন্দির। জায়গাটি মাজালগাঁও তহশিল থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত। অভিযোগ, যাত্রীধারণ ক্ষমতার তুলনায় বেশি যাত্রী নিয়ে যাচ্ছিল নৌকোটি। ঘাট ছেড়ে কিছুটা যেতেই কাত হয়ে ঢুবে যায় নৌকোটি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে নৌকোতে ৩৫ জন ছিলেন। নৌকো উলটে যেতেই সব যাত্রী জলে পড়ে যান। অনেকে সাঁতার কেটে পাড়ে ওঠেন। যদিও কিছু যেতে স্রোতের টানে ভেসে যান।

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)