বাংলার নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, নিশীথের দপ্তর বদল! একনজরে শুভেন্দুর পূর্ণ মন্ত্রিসভা
প্রতিদিন | ১০ জুন ২০২৬
অপেক্ষার অবসান! রাজ্য মন্ত্রিসভার দপ্তর বন্টন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Cabinet)। ৪১ জন মন্ত্রীর দায়িত্ব ভাগ করলেন মুখ্যমন্ত্রী (তার মধ্যে তিনিও একজন)। পূর্ণমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়া দীপক বর্মন পেলেন স্কুল শিক্ষাদপ্তর। সঙ্গে রয়েছে আবাসন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর। অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন স্বপন দাশগুপ্ত। স্বাস্থ্যদপ্তর পেয়েছেন শারদ্বত মুখোপাধ্যায়। তবে নিশীথ প্রামাণিকের দপ্তরের কিছুটা বদল করা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন, জলসম্পদ তদন্ত ও উন্নয়ন দপ্তর পেয়েছেন তিনি। ক্রীড়া ও যুব কল্যাণদপ্তর গিয়েছে ইন্দ্রনীল খাঁর কাছে। পাশাপাশি তিনি ক্রেতা সুরক্ষাদপ্তর পেয়েছেন। তাপস রায় পেয়েছেন বাণিজ্য দপ্তর। অর্জুন সিং শ্রম ও পর্যটন দপ্তরের মন্ত্রী হয়েছেন। তবে স্বরাষ্ট্র, ভূমি ও ভূমি রাজস্ব, বিদ্যুুৎ, তথ্য ও সংস্কৃতির মতো দপ্তরগুলি নিজের কাছে রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
একনজরে দেখে নিন কোন দপ্তর গেল কার কাছে –
পূর্ণমন্ত্রী
শুভেন্দু অধিকারী- স্বরাষ্ট্র দপ্তর, ভূমি ও ভূমি রাজস্ব, বিদ্যুুৎ দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর-সহ একাধিক দপ্তর। (যে দপ্তরগুলির দায়িত্ব ভাগ করা হয়নি সেগুলি নিজের কাছে রেখেছেন মুখ্যমন্ত্রী)
নিশীথ প্রামাণিক- উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, জলসম্পদ তদন্ত ও উন্নয়ন দপ্তর।
অশোক কীর্তনিয়া- খাদ্য ও সরবরাহ দপ্তর।
দিলীপ ঘোষ-পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, কৃষি বিপণন দপ্তর।
ক্ষুদিরাম টুডু- আদিবাসী কল্যাণ মন্ত্রী, সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তর।
অগ্নিমিত্রা পল- পুর ও নগরোন্নয়ন দপ্তর।
দীপক বর্মন- স্কুল শিক্ষাদপ্তর, আবাসন ও ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর।