• দক্ষিণবঙ্গের আট জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা, ৭০ কিমি বেগে ঝড় এবং বজ্রপাতের ইঙ্গিত
    News18 বাংলা | ১০ জুন ২০২৬
  • রাজ্যের আট জেলায় ঝড় ও বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলি। সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

    দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলী, নদিয়া, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ঝড় ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা আছে। ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে দুই মেদিনীপুরে এবং ঝাড়গ্রামে। তবে বাকি জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে জানা গিয়েছে।

    আবহাওয়া দফতর বুধবার সকালে জানিয়েছিল পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলিতে হালকা বৃষ্টির পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে অস্বস্তিকর গরমের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

    দক্ষিণবঙ্গের ৭ জেলায় ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনের মধ্যে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় বুধবার বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় হতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে আগামী রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে।
  • Link to this news (News18 বাংলা)