• উচ্চ শিক্ষামন্ত্রী হয়েই বড় ঘোষণা জগন্নাথের!
    আজকাল | ১১ জুন ২০২৬
  • বিউ সরকার, কলকাতা: বদলেছে সরকার। বদলাবে রাজ্যের শিক্ষার সামগ্রিক পরিস্থিতি। দপ্তর পেয়েই এমনই ঘোষণা করলেন রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা মন্ত্রী জগন্নাথ চ্যাটার্জি। প্রতিশ্রুতি দিলেন বছর বছর স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত নিয়োগেরও। 

    দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার সকালেই দপ্তর বণ্টন করা হয়েছে রাজ্য সরকারের তরফে। দায়িত্ব গ্রহণের পর বিকাশ ভবনে যান উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ। 

    তিনি জানিয়েছেন, বাংলাকে স্বমহিমায় ফেরানোই তাঁর লক্ষ্য। গত ১৫ বছরে যেভাবে অত্যন্ত ভাবে খারাপ অবস্থা পরিণত হয়েছে। শিক্ষা ক্ষেত্রে এমন কোনও ক্ষেত্র নেই যেখানে খারাপ অবস্থানে। এক থেকে দেড় ঘন্টা রিভিউ করার পর দেখলাম সমস্ত জায়গায় খারাপ অবস্থা। দফতরের অফিসারদের দায়িত্ব নেওয়ার পর দেখলাম শিক্ষা ক্ষেত্রে বদল আসবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, বাংলা এত বছর দেশের মূল ধারা থেকে বিযুক্ত ছিল। পাশাপাশি তিনি জানিয়েছেন প্রথম দিনই কোনও নির্দিষ্ট পদক্ষেপের কথা বলা সম্ভব নয়।

    তিনি বলেন,  "কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির প্রত্যেকটি বিষয়কে হুবহু প্রয়োগ করব। বাংলা ছাত্র ছাত্রীরা যারা উচ্চশিক্ষার্থী হয়ে দেশের অন্য প্রান্তের সঙ্গে একই সুবিধা এখানকার ছাত্রছাত্রীরাও পায়। আমাদের লক্ষ্য আগামী পাঁচ বছরে শিক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে অধিনায়কত্ব করবে। তার জন্য যা যা করণীয় তাই করা হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে নির্ধারিত সময়ের মধ্যেই অফিসে প্রবেশ করতে হবে। অর্থাৎ শৃঙ্খলা এবং সময় মেনে চলতে হবে।আগে যেভাবে সরকারি আধিকারিক রা আছেন সে রকম ভাবে চলবে না। স্বজন-পোষণ বন্ধ করতে হবে।" 

    সূত্রের খবর, তিনি জানিয়েছেন বিভিন্ন এক্সপার্টকে কাজে লাগাতে হবে।

    সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "গত বছরগুলিতে রাজ্যে শিক্ষার উপরেই সবচেয়ে বেশি আঘাত এসেছে। কেন্দ্রের সাহায্য ছাড়াই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা ছিল। এই সাহস কেরালাও দেখায়নি। শিক্ষাক্ষেত্রে রাজ্য অনেকটাই পিছিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গকে এ বার সেই জায়গা থেকে এগিয়ে নিয়ে যেতে হবে।"

    এদিন বাম জমানা এবং তৃণমূল- দুই সরকারকেই তুলোধোনা করে নতুন মন্ত্রী। বলেন, "প্রথমে ৩৪ বছরের বাম জমানায় মধ্য মেধারএবং পরবর্তী ১৫ বছরে চরম মেধাহীনতা দেখা গিয়েছে গোটা রাজ্যে। সেই পরিস্থিতিকেই বদলাতে তৎপর হবে রাজ্য। এ জন্যই মানুষ বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে।"

    সাম্প্রতিক সুরেন্দ্রনাথ কলেজে এসি বেডরুম এবং অন্যান্য বিলাসবহুল আয়োজন নিয়েও এ দিন জগন্নাথ কটাক্ষ করেন। বলেন, "যেখানে কলেজে লাইব্রেরি থাকার কথা, সেখানে এসবের খবর আসছে। এ থেকেই বোঝা যায় রাজ্যের শিক্ষার অবস্থা।"

    জগন্নাথ বলেন, "আমরা চাই রাজ্যে বছর বছর সিএসসি, পিএসসি, এসএসসি, পুলিশ, মিউনিসিপ্যাল সার্ভিস-সহ অন্যান্য নিয়োগ পরীক্ষা হবে। নিয়োগ পরীক্ষা হবে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত।" তাঁর দাবি, স্কুলশিক্ষা, কারিগরি শিক্ষা, উচ্চশিক্ষা-সর্বস্তরেই স্বচ্ছ নিয়োগ সুনিশ্চিত করব আমরা।

    তিনি জানান, বর্তমানে শিক্ষাব্যবস্থায় যে দমবন্ধ পরিস্থিতির ছিল, এ বার সেই পরিস্থিতিই বদলাবে। নতুন টিম কাজ করবে শিক্ষা দপ্তরে। 

     
  • Link to this news (আজকাল)