হাওড়া স্টেশন চত্বরে বিশ্বমানের বাস ও ট্যাক্সি টার্মিনাস! বড় পরিকল্পনার কথা জানালেন বিধায়ক
News18 বাংলা | ১১ জুন ২০২৬
হাওড়ায় বিশ্বমানের বাস ও ট্যাক্সি টার্মিনাস গড়ার পরিকল্পনা সরকারের। হাওড়া স্টেশন এবং ফেরি ঘাট হয়ে আসা যাত্রীরা খুব সহজে টার্মিনাস থেকে যানবাহন ধরে গন্তব্যে পৌঁছাতে পারবেন। হাওড়ার পরিকাঠামো উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানালেন উত্তর হাওড়ার বিধায়ক ও রাজ্যের মন্ত্রী উমেশ রাই।
হাওড়া স্টেশন চত্বরে বাস, ট্যাক্সি-সহ বিভিন্ন ধরনের যানবাহনের জন্য একটি আধুনিক টার্মিনাস তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে এবং স্টেশন চত্বরের যানজট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
হাওড়া স্টেশন চত্বরে বর্তমান সময়ে বাস ট্যাক্সি ওলা উবের-সহ বিভিন্ন যানবাহন এলোমেলো ভাবে রয়েছে। শহরে নতুন আসা মানুষের ক্ষেতে বেশ সমস্যার হয়ে দাঁড়ায় হাওড়া স্টেশন বা ফেরি ঘাট থেকে এসে। যানবাহনের ক্ষেত্রে একটি অগোছাল পরিবেশ। নিজের গন্তব্যের যান ধরতে বেশ বেক পেতে হয় মানুষকে। এবার স্টেশনে এলাকা থেকে হাওড়া কলাকাত ও বিভিন্ন জেলার বাস বা ট্যাক্সি ধরা আরও সহজ হবে। স্টেশনের সামনের বিশ্বমানের টার্মিনাসে বিভিন্ন ফ্লোরে রুট অনুযায়ী নির্দিষ্ট স্থানে যানবাহন থাকবে, স্টেশন বা ফেরিঘাট সোজা যাত্রীর প্রয়োজনমত যানবাহনের কাছে পৌঁছতে পারবে।
এ প্রসঙ্গে মন্ত্রী উমেশ রাই জানান, এ বিষয়ে রেলের কাছে প্রস্তাব রাখা হয়েছে খুব শীঘ্রই সেই প্রস্তাবে সবুজ সংকেত মিলবে বলে আশাবাদী তিনি। এত দিনে রাজ্য এবং রেলের সঙ্গে সামঞ্জস্য ঠিক ছিল না। বর্তমানে রাজ্য ও রেলের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে কাজ এগোচ্ছে।দীর্ঘ দিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হচ্ছে। একই সঙ্গে হাওড়া স্টেশন চত্বরে যে অস্বাস্থ্যকর পরিবেশ সেই চিত্র যেমন বদলাবে। সেই সঙ্গে মানুষের দুর্ভোগ কমবে। দূরপাল্লা বা কম দূরত্বে ট্রেনে আসা যাত্রীরা , স্টেশনের বাইরে টার্মিনাস থেকেই সহজে অন্যান্য যানবাহন ধরতে পারবে।