• দলে ভাঙনের মধ্যেই বড় ধাক্কা তৃণমূলের, দিল্লি হাতছাড়া হল জোড়াফুলের কার্যালয়
    News18 বাংলা | ১১ জুন ২০২৬
  • তৃণমূলের হাতছাড়া হয়ে গেল দিল্লির দলীয় কার্যালয়। সাংসদ পার্থ ভৌমিকের বাড়ি বদল হতেই দিল্লির দলীয় কার্যালয় হাতছাড়া হল তৃণমূল কংগ্রেসের। নয়াদিল্লিতে তৃণমূল কংগ্রেসের আনুষ্ঠানিক দলীয় কার্যালয়ের প্রথম ঠিকানা ছিল ৬১, সাউথ অ্যাভিনিউ। ২০১৭ সালে মুকুল রায় তৃণমূলে থাকাকালীন দিল্লির সাউথ অ্যাভিনিউয়ের ওই বাড়িতে তৃণমূলের কাজকর্ম চললেও, পরবর্তীতে তিনি দলবদল করায় তা আর দলের দপ্তর হিসেবে ব্যবহৃত হয়নি। বরং গত কয়েক বছর ধরে এই বাংলোটি ধরে রাখতে তৃণমূল শীর্ষ নেতৃত্ব ও সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে টানাপোড়েন দেখা গিয়েছিল। পরবর্তী সময়ে বেশ কিছুটা সময় সাংসদ নাদিমুল হকের অফিস থেকেও পরিচালিত হত তৃণমূলের কার্যালয়।

    রাজ্যের মন্ত্রীর পদ ছেড়ে ব্যারাকপুরের সাংসদ হওয়ার পরে পার্থ ভৌমিক দিল্লিতে রাজেন্দ্র প্রসাদ রোডে যে বাংলো পেয়েছেন, তা আয়তনে অনেক বড়। এই বাংলোতে অনেকগুলি ঘর রয়েছে। যে হেতু পার্থ রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, সেই কারণে প্রথমবার সাংসদ হওয়া সত্ত্বেও পার্থ বড় বাংলো পেয়েছেন। সেখানেই তৃণমূলের দলীয় কার্যালয় তৈরি হয়। নির্বাচন কমিশন যে রাজনৈতিক দলগুলিকে ন্যাশনাল পার্টি হিসেবে স্বীকৃতি দেয়, তাদের দিল্লিতে দপ্তর তৈরি করার জ‍ন্য জমি দেওয়া হয়। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক থেকেই সেই জমি বরাদ্দ করা হয়। তৃণমূল অতীতে ন্যাশনাল পার্টির স্বীকৃতি পেয়েছে।

    তৃণমূলের এক নেতার বক্তব্য, দিল্লিতে দীনদয়াল মার্গে ২০১৩ সালে জোড়াফুলকে জমি দেওয়া হয়েছিল। যদিও সেখানে পার্টি অফিস তৈরি করা হয়নি। জমি অ্যালট করার পরে তিন বছরের মধ্যে সেখানে পার্টি অফিস নির্মাণ করতে হয়। দিল্লিতে দলের বিভিন্ন সাংসদের বাংলো থেকেই বিভিন্ন সময়ে তৃণমূলের দলীয় কাজকর্ম পরিচালনা করা হয়েছে। কোনও দলীয় সাংসদের বাংলোতে বিভিন্ন সময়ে দলের বৈঠক হয়েছে। এবার পার্থ ভৌমিক বিদ্রোহী বিধায়কদের দলে নাম লিখি
  • Link to this news (News18 বাংলা)