• প্রতিবন্ধী বৃদ্ধ অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার! ঘুরপথে অশোকনগরের পুরুষ লক্ষ্মী পেত অর্থ!
    News18 বাংলা | ১১ জুন ২০২৬
  • অশোকনগরে প্রতিবন্ধী বৃদ্ধের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তোলার অভিযোগ উঠল এক তৃণমূল নেতা বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে  ব্যাপক উত্তেজনা ছড়ায় অশোকনগরের কাঁকপুল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অশোকনগরের বাসিন্দা প্রতিবন্ধী বিমল দাসের নামে ২০২১ সাল থেকে চলতি বছর পর্যন্ত প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ত।

    অভিযোগ, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই নিজের কাছেই রেখে দিয়েছিলেন এলাকার কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল নেতা সমীর দে। ফলে বিমল দাস নিজে ওই টাকার কোনও সুবিধা পাননি বলে দাবি পরিবারের। এছাড়াও অভিযোগ, ২০১৮ সালে বিমল দাসের জন্য আবাস যোজনার ঘর মঞ্জুর হলেও এখনও পর্যন্ত সম্পূর্ণ টাকা হাতে পাননি তিনি। সেই কারণে বাড়ির নির্মাণ কাজও অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এই সমস্ত অভিযোগ সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। অভিযুক্ত সমীর দে-র বাড়ির সামনে জড়ো হন বহু মানুষ।

    অভিযুক্ত বাড়িতে না থাকায় বিক্ষুব্ধ জনতা বাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ে ক্ষুব্ধ জনতা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অশোকনগর থানার পুলিশ। পুলিশ অভিযুক্তের ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। যদিও এই অভিযোগ নিয়ে অভিযুক্ত সমীর দে-র কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় মানুষজন জানান দীর্ঘদিন ধরে স্থানীয় তৃণমূল কাউন্সিলারের ঘনিষ্ঠ এই নেতা নানাভাবে এলাকার মানুষদের হেনস্তা সহ জোর জুলুম চালাতেন।
  • Link to this news (News18 বাংলা)