• Breaking News Live: রেশনে মেয়াদ উত্তীর্ণ আটা দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে
    এই সময় | ১১ জুন ২০২৬
  • রাজ্যে 'পরিবর্তনে'র সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে রেশনে আটার পরিবর্তে গম দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়, কিন্ত তার পরেও আদিবাসী জন জাতির গ্রাহকদের মেয়াদ উর্ত্তীর্ণ আটা দেওয়ার অভিযোগ উঠল শঙ্কর মুখোপাধ্যায় নামে এক রেশন ডিলারের বিরুদ্ধে। বাঁকুড়া-১ ব্লকের কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতের কুলবনা গ্রামের ওই ঘটনা প্রকাশ্যে আসতেই এক প্রকার বাধ্য হয়েই সংশ্লিষ্ট ডিলার গ্রাহকদের কাছ থেকে আটা ফেরত নিয়ে তার পরিবর্তে গম দিতে বাধ্য হচ্ছেন রেশন ডিলার।

    কাঁচরাপাড়ার ফোরম্যান কলোনির স্কুলে একটি বন্ধ ঘর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালায় বিজপুর থানা রাতভর তল্লাশি চালিয়ে স্কুলের একটি তালাবদ্ধ ঘর থেকে প্রায় ১ কোটি ৭৭ লক্ষ টাকা উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে খবর।

    তোলাবাজির অভিযোগে এ বার পুলিশের জালে রাজপুর-সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিভাস মুখোপাধ্যায় ওরফে মনু। বুধবার গভীর রাতে গড়িয়ার রুবি সংলগ্ন বাইপাস এলাকার একটি হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে সামনে আসে তাঁর গ্রেপ্তারির খবর।

    কেরালার কোঝিকোডের ফেরোকের বাসিন্দা ৪৩ বছর বয়সি এক ব্যক্তির শরীরে মিলল নিপা ভাইরাসের উপসর্গ। প্রাথমিক পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসার পরে ওই ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোঝিকোডের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে এই টেস্ট করা হয়েছিল। আক্রান্ত ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)