• কাঁচরাপাড়ার বেসরকারি স্কুলে রাশি রাশি টাকা উদ্ধার! সিকরুমে পাওয়া গেল কন্ডোম, কোথা থেকে এল টাকা?
    News18 বাংলা | ১১ জুন ২০২৬
  • স্কুলের সিকরুমে কন্ডোমের প্যাকেট, আর অ্যাকাউন্টস বিভাগে কোটি টাকারও বেশি টাকা উদ্ধার ! চাঞ্চল্য ছড়াল কাঁচরাপাড়ার এক বেসরকারি স্কুলে ৷ এই স্কুলে দোতলার একটি ঘর থেকে উদ্ধার হয় ৮টি বান্ডিল ৷ তার মধ্যে একটি বান্ডিল থেকেই ৩৬ লক্ষ টাকা পাওয়া যায়। এভাবেই সব মিলিয়ে দেড় কোটি টাকারও বেশি টাকা উদ্ধার হয়। ঘটনাস্থলে পৌঁছয় বিজপুর থানার পুলিশ। এই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে কীভাবে এত টাকা এল, এই নিয়ে উঠেছে প্রশ্ন। স্কুল কর্তৃপক্ষ দাবি করে এই টাকাগুলো স্কুলের টাকা, কোনও কারণে হয়তো জমা দেওয়া হয়নি ব্যাঙ্কে।

    আরও পড়ুন– ট্রাম্পের হুঁশিয়ারির পরেই ইরানের একাধিক জায়গায় হামলা আমেরিকার ! অশান্তি বাড়ছে পশ্চিম এশিয়ায়

    কাঁচরাপাড়ার ফোরম্যান কলোনিতে হারনেট ইংরেজি মাধ্যম স্কুলে একটি বন্ধ ঘরে তালা দেওয়া অবস্থায় দীর্ঘদিন ধরে রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে বীজপুর থানার পুলিশ অভিযান চালায় রাতভর তল্লাশি চালিয়ে ঘর থেকে এক কোটি ৭৭ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।

    প্রিন্সিপাল জানান, স্কুলের অ্যাডমিশনের টাকা অ্যাকাউন্টস সেকশনে জমা ছিল। সেই টাকা ব্যাঙ্কে জমা দেওয়ার দায়িত্বও ছিল ওই বিভাগের। পুরো বিষয়টি তারা দেখত। উদ্ধার হওয়া নগদ অর্থ নিয়ে প্রয়োজনীয় তদন্ত হোক বলেও দাবি করেন তিনি। স্কুলের সিকরুমের আলমারি থেকে কন্ডোম উদ্ধারের ঘটনাও স্বীকার করেছেন প্রিন্সিপাল। তবে কীভাবে তা সেখানে এল, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলেই দাবি করেছেন।

    আরও পড়ুন– ‘উনি সত্যি মহান ! শক্তিশালী ও জ্ঞানী ব্যক্তি…’ দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ার জন্য মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের

    তিনটি মেশিন আনা হয় টাকা গোনার জন্য ৷ বৃহস্পতিবার ভোর পাঁচটা পর্যন্ত গণনা কার্যসম্পন্ন করার পর পুলিশ টাকা-সহ এই স্কুলের ক্যাশিয়ার অভিক নাথ ও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট সায়ন ঘোষকে আটক করে। এত টাকা কীভাবে রাখা হল, সদুত্তর দিতে পারেননি ক্যাশিয়ার। এলাকার বিধায়ক সুদীপ্ত দাস এবং এই স্কুলের প্রাক্তন ছাত্র ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় দাবি করেন এই টাকা কাঁচরাপাড়া পৌরসভার পুরপ্রধান কমল অধিকারীর। এই কমল অধিকারী হলেন হারনেট স্কুলের সভাপতি। তিনি এই টাকা এখানে রেখেছিলেন বলে দাবি এলাকাবাসীর। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় টাকা গোনার পর সেই টাকা নিয়ে যায় পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)