• আপনার শহরের কোন কোন হাসপাতালে আয়ুষ্মান ভারতের সুবিধা? মোবাইলে দেখে নিন এভাবে
    আজ তক | ১১ জুন ২০২৬
  • আয়ুষ্মান ভারত-এ যুক্ত হয়েছে বাংলা। এই নিয়ে গত সোমবার মউ (MoU) স্বাক্ষর করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন,  শুধুমাত্র রাজ্যেই নয়, পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশের প্রায় ৩৬ হাজার সরকারি ও বেসরকারি হাসপাতাল এই প্রকল্পের আওতাভুক্ত রয়েছে। ফলে বাংলার মানুষ দেশের যেকোনও প্রান্তে গিয়ে এই সুবিধা নিতে পারবেন। 

    শুভেন্দু অধিকারী বলেছেন, ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত ৩৬ হাজার ১৯৩টি হাসপাতাল এই প্রকল্পে যুক্ত হয়েছে। তার মধ্যে বেসরকারি হাসপাতালের সংখ্যা ১৬ হাজার ৫৫৭। এই প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্যবিমা কভার পাবেন।  এর ফলে চিকিৎসার খরচ নিয়ে আর্থিক চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

    বর্তমান নিয়ম অনুযায়ী, ৭০ বছর বা তার বেশি বয়সী সকলেই 'আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা' (AB PM-JAY)-এর সুবিধা পাবেন। এই বয়সের সব প্রবীণ নাগরিক, তাঁদের আয় নির্বিশেষে, বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার জন্য এই স্বাস্থ্যবিমা পাবেন। আয়ুষ্মান ভারতের সবচেয়ে বড় সুবিধা হল, প্রকল্পের আওতায় থাকা প্রতিটি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পায়। অর্থাৎ হাসপাতালে ভর্তি, অস্ত্রোপচার বা গুরুতর রোগের চিকিৎসার জন্য রোগীকে সরাসরি টাকা দিতে হয় না। চিকিৎসার খরচ সরকার বহন করে। এই প্রকল্পের আরেকটি বড় সুবিধা হল, পরিবারে সদস্যসংখ্যার উপর কোনও সীমাবদ্ধতা নেই। বয়স, লিঙ্গ বা পরিবারের আকারের ভিত্তিতেও কোনও বাধা নেই। ফলে বড় পরিবারও একই বিমা সুরক্ষার সুবিধা পেতে পারে।

    হাসপাতালে চিকিৎসার কোন কোন খরচ কভার হয়?
    এই প্রকল্পের আওতায় চিকিৎসার প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ খরচ অন্তর্ভুক্ত রয়েছে। যেমন— 

    জটিল রোগের ক্ষেত্রেও সুরক্ষা
    আয়ুষ্মান ভারত প্রকল্পে চিকিৎসাকালীন জটিলতা বা কমপ্লিকেশন তৈরি হলেও সেই খরচও কভারের আওতায় আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আগে থেকে থাকা রোগও এই প্রকল্পে অন্তর্ভুক্ত। অর্থাৎ প্রথম দিন থেকেই প্রি-এক্সিস্টিং ডিজিজের সুবিধা পাওয়া যায়।

    আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রধান সুবিধাসমূহ- 

    কলকাতার একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতাল এখন এই প্রকল্পের অন্তর্ভুক্ত। ফলে আর্থিক সমস্যার কারণে চিকিৎসা আটকে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমবে এবার।

    আপনার শহরের কোন হাসপাতাল  আয়ুষ্মান যোজনার অধীনে রেজিস্ট্রেড?
    আপনার শহরের কোন হাসপাতালে আয়ুষ্মান কার্ড ব্যবহার করে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়, তা আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইনে দেখে নিতে পারেন।
    এর জন্য, প্রথমেই আপনাকে প্রকল্পটির এই অফিসিয়াল লিঙ্কে যেতে হবে: https://hem.nha.gov.in/search
    তাহলে এখানে আপনি হাসপাতাল খোঁজার জন্য অনেকগুলো বিকল্প পাবেন।
    যেমন পিন কোড, জেলা ইত্যাদি।
    এখন আপনি এখানে দেখে নিতে পারেন আপনার শহরের কোন হাসপাতালে এই কার্ডটি ব্যবহার করে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে।

    সরকারি -বেসরকারি কোন হাসপাতালে আয়ুষ্মান ভারতের সুবিধা? কীভাবে দেখবেন? 

     
     
  • Link to this news (আজ তক)