• মাঝরাতে সন্দেহজনক ঘোরাঘুরি করা যুবককে ধরতেই বেরিয়ে এল আসল সত্য, উদ্ধার অস্ত্র-কার্তুজ
    News18 বাংলা | ১১ জুন ২০২৬
  • : ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদ জেলাতে। এলাকায় অপরাধ দমন ও জননিরাপত্তা বজায় রাখতে পুলিশ টহলদারী চালানোর সময় গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ-সহ এক যুবককে গ্রেফতার করে রানীনগর থানার পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রেন্টু শেখ (২৪), বাড়ি রামচন্দ্রপুর এলাকায়। বুধবার রাতে রানীনগর থানার অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামের মাঠ সংলগ্ন এলাকায় এক যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাকে আটক করে। এরপর জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালাতেই বেরিয়ে আসে আসল সত্য। ওই ব্যক্তির কাছ থেকে একটি, (৭ এম.এম) আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন এবং তিনটি তাজা কার্তুজ উদ্ধার হয়।

    উদ্ধার হওয়া ওই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ স্বপক্ষে কোনও বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি ধৃত রেন্টু শেখ। এর পরেই পুলিশ অস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করে তাকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার সাত দিনের পুলিশ হেফাজতের অবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। এই চক্রের পিছনে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। পুলিশ হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে ধৃতকে।

    পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে তারা সর্বদা কঠোর এবং জননিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে পুলিশ এবং স্পেশ্যাল অপারেশন গ্রুপ (SOG) বড় ধরনের তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে। গত এক সপ্তাহ ধরে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গাতে অভিযান চলছে। ইতিমধ্যেই বোমা উদ্ধার করা হয়েছে, আগ্নেয়াস্ত্র উদ্ধার চলছ। আগামী দিনে আরও অভিযান চলবে বলেই জেলা পুলিশ জানিয়েছে।
  • Link to this news (News18 বাংলা)