• মুখ্যমন্ত্রীর সফরের আগেই সাজছে মালদহ এয়ারপোর্ট! বাড়ানো হবে রানওয়ে,৭২ আসনের বিমান চালুর ভাবনা
    News18 বাংলা | ১১ জুন ২০২৬
  • দ্রুত চালু হবে মালদহ বিমানবন্দর। ১৯ আসনের বিমান পরিষেবা চালু নিয়ে আশ্বাস বিধায়কের। মালদহে বিমান পরিষেবা চালুর সম্ভাবনা নিয়ে ফের আশার আলো দেখতে শুরু করেছেন জেলাবাসী। জেলার পুরনো বিমানবন্দরকে সংস্কার করে বর্তমানে ১৯ আসন এবং ভবিষ্যতে ৭২ আসনের বিমান চালুর উদ্যোগ নেওয়ার কথা জানালেন ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি। নতুন বিমানবন্দর নির্মাণের পরিবর্তে বর্তমান পরিকাঠামো উন্নত করেই দ্রুত বিমান পরিষেবা চালু করা সম্ভব। এদিন বিমানবন্দর পরিদর্শনের পর বিধায়ক বলেন, ‘‘মালদহে শিল্প, শিক্ষা, স্বাস্থ্য-সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে এবং জেলার আর্থিক অবস্থাও আগের তুলনায় শক্তিশালী। তাই বিমান পরিষেবার যথেষ্ট চাহিদা রয়েছে। বর্তমানে বিমানবন্দরে ১৯ আসনের বিমান সহজে ওঠানামা করতে পারবে। ভবিষ্যতে রানওয়ে প্রায় এক কিলোমিটার বাড়িয়ে ৭২ আসনের বিমান পরিষেবা চালুর পরিকল্পনা নেওয়া হবে। বিষয়টি নিয়ে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে চিঠি করা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছেও দাবি জানাবো ৷’’

    আরও পড়ুন– সুস্মিতা দেব দল ছাড়তেই বিপাকে অসমের তৃণমূল কংগ্রেস বিধায়ক

    এদিকে মুখ্যমন্ত্রীর মালদহ সফরকে ঘিরে বিমানবন্দরে জোরকদমে সংস্কারের কাজ শুরু হয়েছে। টার্মিনাল ভবনের রং পরিবর্তনের পাশাপাশি বিমানবন্দর চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। ঝোপঝাড় ও আগাছা সরিয়ে এলাকাকে প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি হেলিকপ্টার অবতরণের জন্য অস্থায়ী হেলিপ্যাডও তৈরি করা হয়েছে। বিমানবন্দর সংস্কারের সঙ্গে যুক্ত ঠিকাদার সোমশুভ্র আচার্য জানান, ‘‘১২ জুন মুখ্যমন্ত্রীর মালদহে আসার সম্ভাবনা রয়েছে। সেই কারণে বিমানবন্দরের সৌন্দর্যায়ন ও প্রয়োজনীয় পরিকাঠামোগত প্রস্তুতি নেওয়া হচ্ছে।’’

    আরও পড়ুন– কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস

    ইতিমধ্যে জেলা প্রশাসনের আধিকারিকরাও বিমানবন্দর পরিদর্শন করেছেন। দীর্ঘদিন ধরে বিমান পরিষেবার অপেক্ষায় থাকা মালদহবাসির কাছে এই উদ্যোগ নতুন আশার সঞ্চার করেছে। বিমানবন্দর আধুনিকীকরণ ও পরিষেবা চালুর সম্ভাবনাকে ঘিরে জেলার মানুষের প্রত্যাশা এখন তুঙ্গে।
  • Link to this news (News18 বাংলা)