• রাজ্যজুড়ে প্রথমবার ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন, জেলাস্তরে একগুচ্ছ কর্মসূচির নির্দেশ
    প্রতিদিন | ১২ জুন ২০২৬
  • জেলায় জেলায় পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) পালনের নির্দেশ রাজ্য সরকারের। ২০ জুন প্রতিটি জেলার সদর দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার আয়োজন করার নির্দেশ। জেলাগুলির গ্রন্থাগার, মিউজিয়াম ও সাংস্কৃতিক কেন্দ্রগুলিতে পাবলিক অনুষ্ঠান করতে হবে। সেখানে বাংলার ইতিহাস, ২০ জুনই কেন এই দিবস পালন করা হচ্ছে সেই সম্পর্কে তথ্য জানানোর কথা বলা হয়েছে। পাশাপাশি রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও এই অনুষ্ঠান করতে হবে।

    রাজ্যের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি জেলায় কর্মসূচি আয়োজন করতে হবে। সাংস্কৃতিক উৎসব, প্রদর্শনী এবং আলোচনা-সভা করতে হবে। গ্রন্থাগার, সংগ্রহশালা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিতেও কর্মসূচি করার কথা বলা হয়েছে। এছাড়াও জেলার সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক কলজে, আইটিআই কলেজগুলিতে অনুষ্ঠান করতে হবে। বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিশেষ লেকচার আয়োজনের পাশাপাশি রাজ্য বিশ্ববিদ্যালয়গুলিতে বার্ষিক স্মারক বক্তৃতা চালু করতে হবে। উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে বির্তক সভা, কুইজ, প্রবন্ধ লেখার প্রতিযোগিতা করার কথা বলা হয়েছে।

    এই কর্মসূচির পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি জেলায় একটি ‘জেলা-স্তরের পশ্চিমবঙ্গ দিবস উদযাপন কমিটি’ গঠন করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলাশাসককে মাথায় রেখে একটি কমিটি তৈরি করতে হবে। তিনিই ওই কমিটির চেয়ারম্যান হবেন। কমিটিতে থাকবেন জেলার তথ্য ও সংস্কৃতিক অফিসার, পুলিশ সুপার, এডিএম, চিফ মেডিক্যাল অফিসার, জেলার শিক্ষা অফিসার, জেলার পুরসভাগুলির এক্সজিকিউটিভ অফিসাররা। রাখতে বলা হয়েছে, নির্বাচিত বিধায়ক ও সাংসদদেরও।
  • Link to this news (প্রতিদিন)