• রাজ্যের লাইব্রেরিতে থেকে মমতার বই সরবে? মন্ত্রী জানালেন...
    এই সময় | ১২ জুন ২০২৬
  • রাজ্যের গ্রন্থাগার দপ্তরের দায়িত্বে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। তার পরেই রাজ্যের গ্রন্থাগার নিয়ে তাঁর কী ধরনের পরিকল্পনা রয়েছে, তা স্পষ্ট করে জানিয়ে দিলেন তিনি। এতদিন রাজ্যের গ্রন্থাগারগুলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইগুলি রাখা হতো। সেগুলির কী হবে? জানিয়ে দিলেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগারমন্ত্রী গৌরিশঙ্কর ঘোষ।

    প্রথম দিন কী করলেন মন্ত্রী? তিনি জানালেন, দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে তাঁর। কী পরিস্থিতিতে রয়েছে লাইব্রেরি, তা তিনি জেনেছেন। মন্ত্রী বলেন, ‘প্রচুর সমস্যার মধ্যে দিয়ে লাইব্রেরিগুলো চলছে। স্টাফ নেই। জ্ঞান-বিজ্ঞানের বিকাশ ঘটানোর জন্য যে ধরনের পাঠ্যপুস্তক দরকার, সেগুলো নেই।’ তাঁর সাফ বক্তব্য, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর কিছু লেখা বই সেখানে রয়েছে। যেগুলো পড়ে আজকের দিনের যুব সমাজের কোনও লাভ হবে না।’

    কী ধরনের বই আনা হবে লাইব্রেরিগুলিতে? মন্ত্রী জানাচ্ছেন, যে বই পড়লে যুব সমাজের লাভ হবে, আর্থ-সামাজিক বিকাশ ঘটবে। সেগুলি নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। লাইব্রেরিগুলি ঠিকমতো চালাতে গেলে পর্যাপ্ত কর্মী প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। নিয়োগের ক্ষেত্রে যে ভাবনা-চিন্তা রয়েছে, সেটাও স্পষ্ট করেছেন তিনি। তার সঙ্গে আধুনিকীকরণ করা এবং ই-লাইব্রেরি করা নিয়েও পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন তিনি। মনীষীদের জীবনী সংক্রান্ত বই রাখার কথা জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেছেন, ‘মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকেই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়েছেন। লাইব্রেরির ক্ষেত্রেও সেই ধরনের পদক্ষেপ নেওয়া হবে, যেন আমরা এগিয়ে যেতে পারি।’

    মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা যে বইগুলো কি লাইব্রেরি থেকে সরিয়ে নেওয়া হবে? মন্ত্রী বলেন, ‘যে গুলো অপ্রয়োজনীয়, সেগুলো একটাও থাকবে না।’

  • Link to this news (এই সময়)