• প্রশ্ন এড়ালেন, হারালেন মেজাজ, অভিষেককে জিজ্ঞাসাবাদে CID সূত্রে যা বেরোল
    আজ তক | ১২ জুন ২০২৬
  • বিকেলে ঢুকলেন। রাতে বেরোলেন। ভবানী ভবনে সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সই জাল মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আগামী রবিবার, ১৪ জুন ফের তলব করল সিআইডি। ওই দিন বেলা ১২টার মধ্যে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

    এ দিন সই জালিয়াতি মামলায় ভবানী ভবনে অভিষেককে টানা সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন সিআইডি গোয়েন্দারা। ভবানী ভবন থেকে বেরিয়েই অভিষেক সোজা চলে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। সিআইডি সূত্রের খবর, দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টার এই জিজ্ঞাসাবাদে বেশ কিছু প্রশ্নের সদুত্তর মেলেনি। জিজ্ঞাসাবাদ চলাকালীন এক সময় মেজাজও হারান অভিষেক। দলের বিধায়কদের রেজোলিউশন বুক সংক্রান্ত একাধিক প্রশ্ন তিনি সুকৌশলে এড়িয়ে যান বলেও সিআইডি সূত্রের খবর। অভিষেকের জবাবে গোয়েন্দারা পুরোপুরি সন্তুষ্ট না হওয়াতেই তাঁকে ফের তলব করার সিদ্ধান্ত।

    এদিকে, আগামী ১৫ জুন নিয়োগ দুর্নীতি মামলাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পর পর দু'দিন রাজ্য ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হবে ডায়মন্ড হারবারের সাংসদকে।

    বলে রাখি, একাধিক সিআইডি সমন এড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শারীরিক অসুস্থতার কথা বলে সময়ও চেয়েছিলেন। দিল্লিও চলে গিয়েছিলেন। এর মধ্যেই গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। বৃহস্পতিবার ওই মামলায় তাঁকে সন্ধ্যা ৬টার মধ্যে ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় আদালত। তদন্তে সহযোগিতা করার কথা জানানো হয়। ওই নির্দেশ মেনেই যথা সময়ের ১০ মিনিট আগেই ভবানী ভবনে হাজির হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
     
  • Link to this news (আজ তক)