• ১৩৫ এনবিএফসির রেজিস্ট্রেশন বাতিল, সিংহভাগই পশ্চিমবঙ্গের
    বর্তমান | ১২ জুন ২০২৬
  • মুম্বই: দেশজুড়ে ১৩৫টি নন-ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানির (এনবিএফসি) সার্টিফিকেট অব রেজিস্ট্রেশন (সিওআর) বাতিল করল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। এই কোম্পানিগুলির বেশিরভাগই পশ্চিমবঙ্গের বলে জানা গিয়েছে। ফলে এবার থেকে এই সংস্থাগুলি আর এনবিএফসি হিসাবে কাজ করতে পারবে না। রিজার্ভ ব্যাংকের এই নির্দেশিকায় বাতিল হওয়া সংস্থার তালিকায় রয়েছে অক্ষয় ফিসকাল সার্ভিসেস লিমিটেড, আলফা টাই-আপ প্রাইভেট লিমিটেড. আরিহান্ত এন্টারপ্রাইজ লিমিটেড, ডেসটিনি ইন্টারন্যাশনাল লিমিটেড, ইস্টার্ন সিনথেটিক্স প্রাইভেট লিমিটেডের মতো প্রতিষ্ঠান। এগুলির সিংহভাগই কলকাতা ও রাজ্যের অন্য জেলায় পরিষেবা দেয়। পাশাপাশি রয়েছে দিল্লি, মহারাষ্ট্র, তেলেঙ্গানার মতো একাধিক রাজ্যের সংস্থাও। প্রথাগত ব্যাংক না হলেও ঋণ দেওয়া, বিনিয়োগের মতো একাধিক ক্ষেত্রে টাকা দিতে পারে এনবিএফসিগুলি। তবে ব্যাংকের মতো টাকা জমা নিতে পারে না তারা।
  • Link to this news (বর্তমান)