• মালদহে ঝড় বৃষ্টি, ডাল পড়ে ভাঙল প্রেস কর্ণার
    বর্তমান | ১২ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: প্রবল ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত মালদা শহর।  দুর্যোগের প্রভাব পড়েছে মালদহ প্রেস কর্ণারেও। গাছ ভেঙে বড়সড় বিপত্তির সম্মুখীন মালদহ প্রেস কর্ণার। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন সংবাদ মাধ্যমের কর্মীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ এই বিপত্তি ঘটে।

    মালদহ প্রেস কর্ণার লাগোয়া একটি বহু পুরান গাছ সেগুন গাছ ছিল। এদিন প্রবল ঝড় বৃষ্টিতে গাছে একটা বড় অংশ প্রেস কর্ণারের টিনের চালের উপর ভেঙে পড়ে। শুধু তাই নয়, গাছের একটি বড় ডাল ছাতের টিন ভেদ করে ঢুকে যায় ঘরের ভিতরে। প্রেস কর্ণারের যে চেয়ারে বসে সাংবাদিক বৈঠক করা হয়, তার ঠিক ওপরেই এসে পড়ে গাছের ভাঙা ডালের একটা বড় অংশ। 

    ঘটনাস্থলে নামানো হয় বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের কুইক রেসপন্স টিম। গাছের ভাঙা অংশটি কেটে নামানো হয়েছে বিদ্যুৎহীন গোটা এলাকা।
  • Link to this news (বর্তমান)