• অভিষেকের মামলা ছাড়লেন কল্যাণ, কী কারণ?
    বর্তমান | ১২ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে দাঁড়ালেন তৃণমূলের দীর্ঘদিনের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় সই জাল সংক্রান্ত মামলাটিতে আজ কলকাতা হাইকোর্টে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হয়ে সওয়াল করার কথা ছিল কল্যাণের। কিন্তু তিনি এই মামলা থেকে সরে দাঁড়ালেন। এদিন অভিষেকের হয়ে আদালতে সওয়াল করছেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। শুধু কল্যাণ নন, তাঁর ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এবং অন্য জুনিয়র আইনজীবীরাও মামলা থেকে সরে দাঁড়িয়েছেন।

    জানা গিয়েছে, গতকাল রাতে দিল্লি থেকে একটি ফোন আসে কল্যাণের কাছে। তাঁকে ওই ফোনে জানিয়ে দেওয়া হয়, এই মামলায় সওয়াল করবেন অয়ন ভট্টাচার্য। এ কথা শোনার পরই মামলা থেকে সরে দাঁড়ালেন বর্ষীয়ান এই আইনজীবী।
  • Link to this news (বর্তমান)