• Breaking News Live: ভারতীয় শুটিংয়ের কিংবদন্তি ও কোচ জসপাল রানার জীবনাবসান
    এই সময় | ১২ জুন ২০২৬
  • ভারতীয় শুটিংয়ের কিংবদন্তি ও কোচ জসপাল রানা ৪৯ বছর বয়সে মারা গিয়েছেন। খবরটি নিশ্চিত করেছে NRAI (ভারতীয় রাইফেল শুটিং অ্যাসোসিয়েশন)। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ISSF World Cup থেকে ভারতীয় দলের ফেরার ফ্লাইটে অসুস্থ হয়ে পড়েন। ফ্লাইটে অসুস্থ লাগার পর দিল্লিতে নেমেই তিনি হাসপাতালে যান। সেখানে পরীক্ষা করে তাঁর স্টেন্ট বসানো হয়। তিনি ভারতীয় পিস্তল শুটারদের হাই-পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করছিলেন। এই টুর্নামেন্টে ভারতীয় দল ভালো পারফরম্যান্স করে মোট চারটি পদক (দুটি স্বর্ণ ও দুটি রৌপ্য) জেতে।

    ট্রান্স হরিয়ানা এক্সপ্রেসওয়ের (NH 152D) নারনাউল এলাকায় শুক্রবার ভোরে দুর্ঘটনা। বেসরকারি ভলভো বাস ধাক্কা মারে এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে। বাসের দুই যাত্রী দুর্ঘটনায় মারা গিয়েছেন। জখম হয়েছেন অনেক যাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বেসরকারি বাসটি জয়পুরের একদল পর্যটক ভলভো বাস ভাড়া করে মানালি বেড়াতে গিয়েছিলেন। ফেরার সময়ে হরিয়ানার মহেন্দ্রগড় জেলার নারনাউলের বুচাভাস গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, জখমদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। স্থানীয় হাসপাতালে তাঁদের ভর্তি করানো হয়েছে।

    রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা থেকে বিশ্ব বাংলার লোগো সরিয়ে ফেলার কাজ শুরু হলো শুক্রবার সকাল থেকে। ওল্ড দিঘার ১ নম্বর গেটের সামনে বিশ্ব বাংলার লোগো সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছিল। তা সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে।

    দিল্লির তুঘলকাবাদের একটি বহুতলে আগুন লেগে বৃহস্পতিবার রাতে দুই মহিলা-সহ তিন জনের মৃত্যু হয়েছে। দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে খবর, দমকলের কর্মীরা ওই বাড়ি থেকে পাঁচ মহিলাকে স্থানীয় বাসিন্দাদের সাহায্য নিয়ে জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছেন। দমকলের কর্মীরা জানিয়েছে, প্রথমে বেসমেন্টে আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে সেখানে থাকা বেশ কয়েকটি গাড়িতে। পরে বহুতলের গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর ও সেকেন্ড ফ্লোরে আগুন দ্রুত ছড়িয়ে যায়। রাত একটা নাগাদ খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং ভোর সাড়ে তিনটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।

  • Link to this news (এই সময়)