• রাস্তায় ইট-বালি-পাথর রাখার দিন শেষ! হাওড়ায় অ্যাকশন মুডে পুলিশ, যা করছে জানলে কুর্নিশ জানাবেন
    News18 বাংলা | ১২ জুন ২০২৬
  • : রাস্তার উপর ইঁট, বালি যত্রতত্র ইমারতী দ্রব্য বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি, ঘটছে প্রাণ হানির মতো ঘটনা! এলাকায় দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে পুলিশের তৎপরতায় ইট, বালি, পাথর ইমারতী দ্রব্য সরাতে, হাওড়া-আমতা রোডে বিশেষ নির্দেশিকা জগৎবল্লভপুর থানার। পুলিশের নির্দেশিকায় দ্রুত সরান হচ্ছে রাস্তার পাশে অবৈধভাবে থাকা ইট, বালি, পাথর, বাঁশ।

    রাস্তার উপর ইট, বালি, পাথর রেখে দেদার ব্যবসা চলছে। এমন প্রবণতা জেলার বিভিন্ন প্রান্তে, পুলিশের তরফ থেকে বিক্ষিপ্তভাবে নজরদারি চালান হলেও সম্পূর্ণরূপে বন্ধ হয়নি রাস্তা দখল করে ইমারতী দ্রব্য রাখা। এদিকে রাস্তা দখল করে বলি পাথর রাখার ফলে দুর্ঘটনার কবলে পড়ছে মানুষ, প্রাণহানিও ঘটছে। সেই দিক থেকে দুর্ঘটনার আশঙ্কা কমাতে পুলিশের অভিযান হাওড়া জগৎবল্লভপুরে। এবার করা পদক্ষেপ পুলিশের।

    এভাবেই প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে হাওড়ার বিভিন্ন এলাকায়। অভিযোগ, এর ফলে রাস্তা সংকীর্ণ হয়ে পড়ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। এদিন জগৎবল্লভপুর মায়তাপুকুর এলাকায় রাস্তার উপর ইট বালি এমারতীর দ্রব্য রাখা হয়েছে, এমনই অভিযোগ মানুষের। সেই অভিযোগ মতো জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে।

    পরিদর্শনের পর রাস্তার ধারে রাখা ইঁট ও বালি অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। পুলিশের নির্দেশে ব্যবসায়ী রাস্তা থেকে ওই সামগ্রী সরাতে বাধ্য হন।

    স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, রাস্তার উপর বা ধারে নির্মাণসামগ্রী ফেলে রাখার প্রবণতা বন্ধ না হলে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাবে। প্রশাসনের তরফে এ ধরনের বিষয়ের উপর আরও কড়া নজরদারির দাবি উঠেছে এলাকায়।
  • Link to this news (News18 বাংলা)