• কাঁচরাপাড়ায় তৃণমূলের ‘অধিকারী-ব্রাদার্স’, স্কুলে টাকার পাহাড়ে নজরে এখন দাদা-ভাই, তারা বেপাত্তা
    News18 বাংলা | ১২ জুন ২০২৬
  • কাঁচরাপাড়ার স্কুলে টাকার পাহাড় ! সিকরুমে কন্ডোম। অভিযোগের তির স্কুল পরিচালন সমিতির সভাপতি কমল অধিকারীর দিকে। যিনি কাঁচরাপাড়া পুরসভার তৃণমূলের চেয়ারম্যান ছিলেন। স্থানীয়দের অভিযোগ, কমলের দাপটে তৃণমূল জমানায় বাঘে-গরুতে এক ঘাটে জল খেত।

    কাঁচরাপাড়ার ওই বেসরকারি স্কুলে কোথা থেকে এল এই রাশি রাশি টাকা? স্কুলের সিকরুমে কন্ডোম ৷ নিশানায় প্রাক্তন পুরপ্রধান ৷ স্থানীয় বাসিন্দা প্রদীপ লাহিড়ির কথায়, ‘‘সুবোধ অধিকারী, কমল অধিকারী এই এলাকাকে ইংরেজ শাসনে রাখতেন। তারা ত্রাস ছিলেন এই অঞ্চলের।’’

    স্কুলের বন্ধ ঘরে টাকার পাহাড়। সিকরুমে কন্ডোম। উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হারনেট ইংলিশ মিডিয়াম স্কুলের এই ছবি রাজ্যজুড়ে শোরগোল ফেলে দিয়েছে। প্রশ্ন উঠেছে, কোথা থেকে এল এত টাকা? কার টাকা? স্কুলের বন্ধ ঘরে কেন রাখা হল এই টাকা? স্কুলের সিকরুমে কন্ডোমই বা এল কোথা থেকে? স্থানীয় বাসিন্দাদের অভিযোগের কেন্দ্রে এখন দুই ভাই।

    আরও পড়ুন– রাতে মাছভাজার নামে মহিলাদের ডাক দিতেন দেগঙ্গার ‘শাহজাহান’ রবিউল! তৃণমূল নেতার ১০ কোটির বাগানবাড়ি দেখে নিন

    স্কুলে দাদা-ভাইয়ের কীর্তি!

    তৃণমূল নেতা কমল অধিকারী এবং তাঁর দাদা সুবোধ অধিকারী। ২০২১ সালে তৃণমূলের টিকিটে বীজপুর থেকে জেতেন সুবোধ ৷ ছাব্বিশের ভোটেও তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল। বিজেপির সুদীপ্ত দাসের কাছে হেরে যান তিনি। এই সুবোধেরই ভাই কমল অধিকারী। কমল কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান ৷ রাজ্যে পালাবদলের পর পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দেন ৷ কমলই কাঁচারাপাড়ার এই ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালন সমিতির সভাপতি ৷

    আরও পড়ুন– রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে, উত্তরে ভারী বর্ষণ চলবে, হতে পারে কালবৈশাখী ঝড়ও

    তোলাবাজি, রেলের জমি দখল, হুমকি। দুই ভাইয়ের নামে অভিযোগের পাহাড়। এসব করেই নাকি তাঁদের কোটি কোটি টাকার সম্পত্তি। অভিযোগ, সেই কালো টাকাই রাখা ছিল স্কুলের বন্ধ ঘরে। কমল অধিকারী থাকেন হালিশহরে। বৃহস্পতিবার তাঁর ঠিকানায় হাজির হয় নিউজ18 বাংলা।
  • Link to this news (News18 বাংলা)