• নন্দীগ্রামের মতো গুলি না চালিয়েও শিল্প আনা যায়, বার্তা শুভেন্দুর, বাজেটে বড় চমকের ইঙ্গিত
    এই সময় | ১২ জুন ২০২৬
  • ‘বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে বিনিয়োগ আসবেই।’ ভোটের আগে এটাই ছিল গেরুয়া শিবিরের প্রচারের ট্যাগলাইন। রাজ্যে পালাবদলের পরে বিজেপি নেতারা ‘বঙ্গের শিল্পবান্ধব পরিবেশ’ গড়ে তুলতে বিজেপি কতটা আগ্রহী সেটাই বোঝাতে চেয়েছেন বার বার। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এক সাংবাদিক বৈঠকে শিল্পের ক্ষেত্রে রাজ্য যে এগোতে শুরু করেছে তা বুঝিয়ে দিলেন। বাজেটে যে তা বোঝা যাবে তার ইঙ্গিত দিলেন।

    অর্থনীতি ও শিল্পায়নের ক্ষেত্রে বেশ কয়েকধাপ পিছিয়ে গিয়েছে রাজ্য। বিগত সরকারের সমালোচনা করে এমনটাই দাবি করেন অর্থনীতির বিশেষজ্ঞরা।এ দিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি, বেকারত্ব কমানো এবং শিল্পায়নের জন্য ‘ত্রিমুখী’ নীতি নিয়ে চলবে সরকার। বাম এবং তৃণমূল আমলে শিল্পে বাধা নিয়ে সমালোচনার পাশাপাশি ফের টাটাদের ফিরিয়ে আনার কথা শোনা গেল তাঁর মুখে।

    মুখ্যমন্ত্রী জানান, যতগুলো রাজ্য অর্থনৈতিক ভাবে এগিয়েছে, শিল্প-বিনিয়োগ-এর ভিত্তিতেই এগিয়েছে। এই রাজ্যগুলিতে তিন ধরনের প্রক্রিয়া চালানো হয়েছে। 

    ১) রাজ্য স্তরের বিভিন্ন শূন্যপদে যোগ্য মেধাবীদের নিয়োগ করা। 

    ২) একাধিক কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন ও ব্যাঙ্কিং ক্ষেত্রে রেভেলিউশন করে ছোট ও বড় ব্যবসায়ীদের ব্যাঙ্কিং সুবিধা দেওয়া। বেকার যুবকদের সাবসিডি ওরিয়েন্টেড ব্যবসায় সাহায্য করা। 

    ৩) ভারী শিল্প, এমএসএমই ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং, হর্টিকালচার এবং ফিশারি-সহ অন্যান্য সেক্টরে প্রসেসিং ইউনিট এবং ইন্ডাস্ট্রি গড়ে তোলা।

  • Link to this news (এই সময়)