রাস্তাহীন এই গ্রামে যাতায়াত করতে দিতে হয় 'চাল-ডাল', বাংলাতেই আছে এমন অদ্ভুত জায়গা
News18 বাংলা | ১২ জুন ২০২৬
গ্রামে রাস্তা নেই, নৌকা একমাত্র ভরসা। এই কথাটি একটি গ্রামের পরিস্থিতি বর্ণনা করে যেখানে রাস্তাঘাটের অভাব রয়েছে এবং নৌকা যোগাযোগের প্রধান মাধ্যম। এমন পরিস্থিতিতে, গ্রামের বাসিন্দাদের দৈনন্দিন জীবন এবং জরুরি প্রয়োজনে নৌকা ব্যবহারের ওপর নির্ভর করতে হয়। বহু বছর ধরে নেই কোনও সেতু। এই গ্রামে ঘুরতে এলে নৌকা করেই নদী পারাপার করতে হবে আপনাকেও।
মুর্শিদাবাদ জেলার ভরতপুর ব্লকের অন্তর্গত সেয়লাই গ্রাম। আর এই গ্রামে একমাত্র ভরসা নৌকাতে করে যাতায়াত। কুয়ে নদীর দুই প্রান্তে দুই গ্রাম। সিয়ালাই গ্রামে প্রায় ৪০০ টি পরিবারের বসবাস। কিন্তু নেই কোনও যাতায়াতের পথ। বাড়ির অসুস্থ হোক বা স্কুল-কলেজে ভর্তি এই নদী পেরিয়েই যেতে হয় সেই গন্তব্য স্থলে। ফলে ভরসা একটিমাত্র নৌকা। মুর্শিদাবাদ জেলার ভরতপুর ব্লকে অন্তর্গত আলুগ্রাম গ্রাম পঞ্চায়েত। আর এই পঞ্চায়েতের অধীনে একদিকে হচ্ছে মদনপুর ওপারে নদী পেরিয়ে অবস্থিত সেয়ালাই গ্রাম।
এই গ্রামে ৪০০ টি পরিবারের বসবাস হলেও বর্ষার সময় প্রবল সমস্যায় পড়তে হয়। যার কারন, গ্রামে ভরসা একমাত্র নৌকা। গ্রামের বাসিন্দাদের যাতায়াত করার জন্য নৌকাতে মাঝি কোন টাকা না নিলেও বছরে গ্রাম থেকে ঘুরে চাল ডাল এবং অর্থ সংগ্রহ করে থাকেন। আর তা দিয়েই চলে জীবনের রুটি রোজগার ওই নৌকার মাঝির। স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত নদী পারাপার করেই এই গ্রামগুলোতে যেতে হয় সাধারণ মানুষকে।
গ্রামের বাসিন্দাদের অভিযোগ, ভোট আসলেই রাজনৈতিক দলের নেতৃত্বরা সেতু নির্মাণের আশ্বাস দেয়। কিন্তু ভোট পার হলেই আর কাউকে দেখা যায় না এলাকায়, ফলে বছরের পর বছর বর্তমানে নৌকা করেই নদী পারাপার করতে হয় এই গ্রামের বাচ্চা থেকে বড় সকলকে। এছাড়া বর্ষার সময় মাঝে মাঝে নৌকা ডুবে সাধারণ মানুষকে দুর্ভোগের মুখেও পড়তে হয়। যদিও গ্রামবাসীদের দাবি, একটিমাত্র ছোট্ট কালভার্ট তৈরি করে দেওয়া হোক। তাহলে যাতায়াত করতে সুবিধা হবে গ্রামের বাসিন্দাদের।