• রূপ বদলে হাওড়া হবে পর্যটনের নতুন হাব! নদী পাড়ে বসছে বিশাল মেটালের দুর্গা, মেগা প্রজেক্টের ঘোষণা
    News18 বাংলা | ১২ জুন ২০২৬
  • : রূপ বদলে যাবে হাওড়ার, নদী পাড়ে বসতে চলেছে বিশাল উচ্চতার মেটালের দুর্গা ! প্রাচীন শহর হাওড়াকে নতুন রূপদানের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার, রবীন্দ্র সেতু (হাওড়া ব্রিজ) থেকে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি ব্রিজ) পর্যন্ত হাওড়া শহরকে আধুনিকীকরণ এবং সামগ্রিক নগর রূপান্তরের ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছেন মন্ত্রী উমেশ রাই।

    রবীন্দ্র সেতু থেকে বিদ্যাসাগর সেতু পর্যন্ত হুগলি নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন রাজ্যের প্রতিমন্ত্রী উমেশ রাই। তিনি জানান, এই প্রকল্প হাওড়ার উন্নয়ন, আধুনিকীকরণ এবং নগর রূপান্তরের যাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে। মন্ত্রী নিজেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রকল্পের কাজ অত্যন্ত গুরুত্ব সহকারে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে।

    তিনি আশাপ্রকাশ করেন যে, এই প্রকল্প সম্পন্ন হলে তা শুধু হাওড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশাই পূরণ করবে না, বরং শহরের অর্থনীতি ও পর্যটনে এক নতুন দিগন্তের উন্মোচন করবে। এ প্রসঙ্গে মন্ত্রী উমেশ রাই আরও জানান, হাওড়ার নদী পার্কে এমন ভাবে সাজান হবে যেখানে মানুষ আকৃষ্ট হবে। হাওড়া মানে একসময়ের শেফিল্ড, সেই শহরকে আধুনিক সাজে সজ্জিত করবে নতুন সরকার। হাওড়া শহরকে উন্নয়নের শহর গড়ার পরিকল্পনা নিয়েছে বিজেপি সরকার। তিনি আরও জানান, পোর্ট ট্রাস্ট জমি দিয়েছে শর্ত সাপেক্ষ কাজ করার অনুমতিতে। সেইমতো কোথাও হাসপাতাল, কোথাও পাড় কোথায় উন্নয়নমূলক কাজ।
  • Link to this news (News18 বাংলা)