• আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই চালু হবে IRCTC-র নতুন ওয়েবসাইট, জানালেন রেলমন্ত্রী
    এই সময় | ১২ জুন ২০২৬
  • আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই চালু হয়ে যাবে রেল স্বীকৃত সংস্থা আইআরসিটিসি-র নতুন ওয়েবসাইট। রাজস্থানের জয়পুরে এক শিক্ষাপ্রতিষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে এ কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দীর্ঘ দিন ধরে যাত্রীদের বড় অংশের অভিযোগ ছিল, টিকিট বুকিংয়ের সময়ে ওয়েবসাইট নিষ্ক্রিয় হয়ে যায়। ধীর গতিতে কাজ করে। কখনও কখনও সার্ভারের সমস্যাও দেখা দেয়। নতুন ওয়েবসাইটে সে সবের সমাধান করা হবে বলেও বার্তা দিয়েছেন রেলমন্ত্রী।

    জয়পুরের এমএনআইটি-তে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতার মাঝে এক ছাত্রী আইআরসিটিসি-র ওয়েবসাইটে টিকিট বুকিংয়ের নানা সমস্যার কথা জানান। তিনি রেলমন্ত্রীকে বলেন, ‘টিকিট বুকিংয়ের সময়ে ক্যাপচার সমস্যা হয়। লক্ষ লক্ষ মানুষ এটা ব্যবহার করেন। এটা যদি ঠিক করা হয়, ভালো হয় খুব।’ তা শোনা মাত্রই পড়ুয়াদের মাঝে দাঁড়িয়ে কোনও এক ব্যক্তিকে ফোন করেন রেলমন্ত্রী। সম্ভবত, তিনি কোনও সরকারি আধিকারিক। তাঁর কাছে রেলমন্ত্রী জানতে চান, ৩০ দিনে নতুন ওয়েবসাইট তৈরি করা সম্ভব কি না। উল্টো দিক থেকে তিনি সম্ভবত সদর্থক উত্তরই পেয়েছেন। এর পরেই ফোন রেখে রেলমন্ত্রী ঘোষণা করেন, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে আইআরসিটিসি-র নতুন ওয়েবসাইট চালু হয়ে যাবে।

    রেল মন্ত্রকের বক্তব্য, নতুন ওয়েবসাইটটি আরও কর্মক্ষম হবে। দ্রুত টিকিট বুক করা সম্ভব হবে তাতে। সেটি যাতে আধুনিক এবং ব্যবহারকারী-বান্ধব হয়, সেই চেষ্টাই করা হচ্ছে। তৎকাল বুকিংয়ের তথ্যও আরও সহজে পাওয়া যাবে। এই মাসের শুরুতে আইআরসিটিসি ঘোষণা করেছে, রেল স্টেশন এবং ট্রেনে পরিবেশিত খাবারের স্বাস্থ্যবিধি ও গুণমান বজায় রাখার জন্য তারা তাদের নজরদারি ব্যবস্থা আরও জোরদার করেছে। এ ক্ষেত্রে এআই-কে কাজে লাগানো হচ্ছে বলেও জানিয়েছে আইআরসিটিসি।

    IRCTC-এর নতুন ওয়েবসাইট কবে চালু হবে?

    রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে IRCTC-এর নতুন ওয়েবসাইট চালু হবে।

    নতুন ওয়েবসাইট কেন আনা হচ্ছে?

    বর্তমান ওয়েবসাইটে টিকিট বুকিংয়ের সময় ধীরগতি, সার্ভার সমস্যা ও ক্যাপচা সংক্রান্ত অভিযোগ দূর করতেই নতুন প্ল্যাটফর্ম আনা হচ্ছে।

    নতুন ওয়েবসাইটের প্রধান সুবিধা কী হবে?

    দ্রুত টিকিট বুকিং, উন্নত সার্ভার ব্যবস্থা, সহজ নেভিগেশন এবং ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেস থাকবে।

    তৎকাল টিকিট বুকিংয়ে কী পরিবর্তন আসবে?

    নতুন ওয়েবসাইটে তৎকাল টিকিটের তথ্য ও বুকিং প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করা হবে।

    IRCTC আর কোন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে?

    স্টেশন ও ট্রেনে পরিবেশিত খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণে AI প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে IRCTC।

  • Link to this news (এই সময়)