• বিজেপি কর্মী খুনে অভিযুক্ত, নাম এনআইয়ের মামলাতেও! নন্দীগ্রামে গ্রেপ্তার পলাতক তৃণমূল নেতা
    প্রতিদিন | ১২ জুন ২০২৬
  • নন্দীগ্রামে (Nandigram) গ্রেপ্তার বিজেপি কর্মী খুনে অভিযুক্ত পলাতক তৃণমূল নেতা আবদুল আলিম আলরাজী। হাই স্কুলে বোমাবাজির ঘটনায় এনআইয়ের মামলাতেও তার নাম রয়েছে। এছাড়াও একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে। অবশেষে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কোন মামলায় তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানায়নি পুলিশ।

    নন্দীগ্রামের কালীচরণপুর এলাকার তৃণমূল নেতা আবদুল আলিম আলরাজী। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের সময় নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনসাবাজারে বিজেপি কর্মী, রথিবালা আড়ি হত্যাকাণ্ডে অভিযুক্ত সে। ২০২২ সালে স্থানীয় একটি নির্বাচনে নন্দীগ্রামের কাঞ্চননগর হাই স্কুলের বোমাবাজির ঘটনাতেও তার নাম জড়িয়েছে। সেই মামলার তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইয়ে)। এ ছাড়াও বিরোধী দলের নেতাকর্মীদের মারধরের অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে পুলিশের খাতায় ফেরার ছিল সে। অবশেষে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানা যায়নি।

    রাজ্যে পালাবদলের পর বিভিন্ন এলাকা থেকে তোলাবাজি, হুমকি, মারধর, খুনের অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন তৃণমূল নেতারা। এবার পুলিশের জালে নন্দীগ্রামের তৃণমূল নেতা। ওই নেতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা।  
  • Link to this news (প্রতিদিন)