• মন্দিরে চলছিল বুলডোজার, আচমকা প্রকট হল শিবলিঙ্গ! কোথায় হল এমন কাণ্ড, দেখুন
    News18 বাংলা | ১২ জুন ২০২৬
  • বীরভূম জেলায় এত দেবদেবীর প্রাচীন মন্দির রয়েছে, যা আপনি দুই দিনে ঘুরেও শেষ করতে পারবেন না। ঠিক তেমনি বীরভূম জেলায় রয়েছে কয়েকশো বছরের পুরেনো প্রাচীন শিবমন্দির। সেই মন্দিরের সংস্কার করতে গিয়ে অবাক করা ঘটনার সাক্ষী থাকলেন গ্রামের বাসিন্দারা। শিব মন্দির চত্বরের মাটি খুঁড়তেই ফের শিবলিঙ্গ উদ্ধার ঘটনাকে ঘিরে উপচে পড়েছে সাধারণ মানুষের ভিড়।

    এইদিন এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুরের মদনেশ্বর শিব মন্দির চত্বরে। প্রসঙ্গত নবরূপে সেজে উঠতে চলেছে কোটাসুরের মদনেশ্বর শিব মন্দির। আর যাকে কেন্দ্র করেই বুলডোজার লাগানো হয়েছে মন্দির চত্বর জুড়ে। আর সেই কারণেই ধাপে ধাপে খনন কার্য চলাকালীন মদনেশ্বর শিব মন্দির লাগোয়া প্রাচীরের দক্ষিণ দিকে উদ্ধার হয় ছোট্ট চাতাল সহ শিবলিঙ্গ। আর এই শিবলিঙ্গ উদ্ধারের ঘটনার খবর ভক্তদের কানে পৌঁছাতেই মন্দির চত্বরে নামে এলাকার বাসিন্দা এবং সাধারণ ভক্তদের ঢল।

    এই বিষয়ে মদনেশ্বর শিব মন্দির কমিটির দাবি, শ্রাবণী পূর্ণিমা, শিবরাত্রির জল ঢালা উৎসব সহ গ্রামের কীর্তন গানের আসরের সময় ভক্তদের প্রসাদ খাওয়ানোর জায়গা একদম সীমিত হয়ে পড়ে। সেই কারণে মন্দিরের দক্ষিণ দিকে সাড়ে তিন হাজার স্কয়ার ফুটের একটি চাতাল তৈরি করা হবে। যে কারণে এই খনন কার্য করা হচ্ছে। আর সেই খনন কার্য করার সময়ই মন্দির চত্বরে উদ্ধার হয় শিবলিঙ্গ। আর সেই শিবলিঙ্গ দেখতেই মন্দির চত্বরে জমায়েত হচ্ছে স্থানীয় থেকে বহু দূর দূরান্তের ভক্তরা।

    মন্দির কমিটির সদস্য পরেশ ভান্ডারী আরও জানিয়েছেন “আগামী দিনে এই শিবলিঙ্গটি মন্দির চত্বরের বিশেষ কোনও জায়গায় স্থাপিত করা হবে। নিয়ম মেনে পুজো অর্চনা করা হবে।” প্রসঙ্গত গত বছর বীরভূম জেলার নানুরের সাকুলিপুরে মন্দিরের সংস্কার করতে গিয়ে মন্দিরের পিলারের জন্য যত দূর খনন করেছেন, শুধুই শিবলিঙ্গ দেখা গিয়েছে। এ ভাবে প্রায় ৬ ফুট খোঁড়ার পর তাঁরা সিদ্ধান্ত নেন, ওই জায়গায় আপাতত খোঁড়াখুঁড়ির কাজ হবে না। তাঁদের বিশ্বাস ছিল, এই শিব পাতালেশ্বর। এরপরেই এই দিন বীরভূমের কোটাসুরে এমন ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (News18 বাংলা)