• ‘আপনার এলাকায়..,’ সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুরকে বিশেষ বার্তা শুভেন্দুর, চাইলেন সহযোগিতা
    News18 বাংলা | ১২ জুন ২০২৬
  • মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মালদহে শুভেন্দু অধিকারী৷ শুক্রবার মালদায় চার জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তিনি৷ শুক্রবার সকালে নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের অনুষ্ঠান শেষে মালদার উদ্দেশে রওনা দেন তিনি৷ এখানেই চার জেলা মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করেন। শুভেন্দু অধিকারীর এদিনের সভায যোগ দিতে দেখা গিয়েছে তৃণমূলের একাধিক বিধাযক সাংসদকে৷ তবে এদিন বামেদের একমাত্র বিধায়কের উদ্দেশ্য়ে বিশেষ বার্তা দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে৷

    মালদহ কলেজ অডিটোরিয়ামে হয় মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক বৈঠক। চার জেলার সাংসদ এবং বিধায়কদের পাশাপাশি জেলাশাসক, এসপিদের উপস্থিত থাকতে বলা হয়েছিল এই বৈঠকে। চার জেলার জেলাপ্রশাসন এবং পুলিশ প্রশাসনের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদহ বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামে। সেখান থেকে কনভয় পৌঁছয় মালদহ কলেজ অডিটোরিয়ামে।

    এদিনের প্রশাসনিক সভায় নজর ছিল তৃণমূল বিধায়ক এবং সাংসদদের উপস্থিতির উপরে৷ শুভেন্দু অধিকারীর এদিনের সভায় দেখা গিয়েছে, তৃণমূল সাংসদ আবু তাহের (মুর্শিদাবাদ) থেকে বিধায়ক বায়রন বিশ্বাস (সাগরদীঘি)দের।  এছাড়া, এসেছিলেন, সিপিআইএম-এর ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান। ছিলেন মোতাফ শেখ ফরাক্কা কংগ্রেস বিধায়ক।

    এদিনের সভা থেকে ডোমকলের বিধায়ককে বিশেষ বার্তা দেন শুভেন্দু অধিকারী। ডোমকলের সিপিআইএম বিধায়ক ছিলেন ওই প্রশাসনিক বৈঠকে। শুভেন্দু বলেন, ‘‘উনাকে বলছি আপনার এলাকায় সাড়ে তিন হাজার মাইনোরিটি স্কলারশিপ নিচ্ছে এবং সামাজিক প্রকল্পের সুবিধা নিচ্ছে। এরকম ভুয়ো নাম রয়েছে। এদের ছাড়বেন না, আপনাদের সহযোগিতা আশা করছি৷’’

    এছাড়া, আয়ুষ্মান প্রকল্প থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা, ১০০ দিনের কাজ৷ সব কিছু নিয়েই বৈঠকে আলোচনা করেন শুভেন্দু৷ বলেন, ‘‘মানুষের মধ্যে একটা ধারণা আছে অনেক কিছু থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না যারা স্বাস্থ্য সাথীদের আছেন তারা আয়ুষ্মান ভারতের ট্রান্সফার হয়ে যাচ্ছেন। আয়ুষ্মান ভারত গোটা ভারতে কাজ করবে।প্রধানমন্ত্রী আবাস, অন্নপূর্ণা যোজনা করেছি। বার্ধক্য ভাতা ও যুবশক্তির নিয়ে আমরা কাজ এগোচ্ছি। ৫২৭ কোটি টাকার হাসপাতালের উন্নয়নের জন্য আমরা দিয়েছি। এই চারটি জেলায় যেখানে ডাক্তার নার্স ল্যাব এসিস্ট্যান্ট প্রয়োজনের তুলনায় যেখানে যেখানে কম আছে তালিকা তৈরি করুন। রিক্রুটমেন্ট হবে।’’

    শুভেন্দু জানান, ‘‘১০০ দিনের কাজে না হয়ে পেমেন্ট হয়ে গিয়েছে গুরুতর অভিযোগ করলেন হুমায়ুন কবির । ১২০ এর কাজ নিশ্চিত করতে হবে ।’’ এছাড়া, অন্নপূর্ণা প্রকল্প থেকে আয়ুষ্মান ভারতের ফর্ম ফিলাপে যে কোনও সমস্যা হলে তার সমাধান করা হয়ে ১৫, ১৬, ১৭ জুনের জনকল্যাণ শিবিরে। বিধায়ক এবং বিডিওটা দায়িত্ব নেবেন। অনেক কেন্দ্রীয় প্রকল্প আছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা দেন রাজনৈতিক মতভেদ নির্বিশেষে।
  • Link to this news (News18 বাংলা)