• অভিষেকের ঔদ্ধত্য, সম্মান না করার মনোভাব দলকে ডুবিয়েছে, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে বললেন TMC সাংসদ
    News18 বাংলা | ১২ জুন ২০২৬
  • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে হাজির হয়েছেন বিরোধী বিধায়করাও। তৃণমূল, কংগ্রেস এমনকি সিপিএম বিধায়করাও এসেছেন এদিনের বৈঠকে। এর আগেও মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে থাকতে দেখা গিয়েছে বিরোধী জনপ্রতিনিধিদের।

    তৃণমূলের যে সব জনপ্রতিনিধি এসেছেন আজকের বৈঠকে তাদের মধ্যে রয়েছেন সাংসদ

    আবু তাহের (মুর্শিদাবাদ ), খলিলুর রহমান (জঙ্গিপুর), বিধায়কদের মধ্যে রয়েছেন মোশারফ হোসেন (ইটাহার), সাবিনা ইয়াসমিন (সুজাপুর), নজরুল ইসলাম (মোথাবাড়ি), বিপ্লব মিত্র (হরিরামপুর), বায়রন বিশ্বাস (সাগরদীঘি ), মতিউর রহমান (হরিশচন্দ্র পুর ), ইমানি বিশ্বাস (সুতি ), সমর মুখার্জি (রতুয়া), গোলাম রব্বানী (গোয়াল পোখর)। সেই সঙ্গে এসেছেন সিপিআইএমের ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান এবং ফরাক্কার কংগ্রেস বিধায়ক মোতাফ শেখ।

    কলকাতা: ১৫ জুলাইয়ের মধ্যেই… বড় ঘোষণা রেলমন্ত্রীর, বদলে যাবে অনলাইনে টিকিট কাটার অভিজ্ঞতা

    মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে তৃণমূল সাংসদ খলিলুর রহমান বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য, কাউকে সম্মান না করার মনোভাব দলকে ডুবিয়েছে। আমরাও তাই বিশ্বাস করি। আমরা শুধুমাত্র আমাদের কেন্দ্রের জনপ্রতিনিধি নয় সাধারণ মানুষের নির্বাচিত জনপ্রতিনিধি তাই আচ্ছা আমাদেরকে জবাবদিহি করতে হচ্ছে। লজ্জা হচ্ছে কষ্ট হচ্ছে। আমরাও সই করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে কাজ করতে পারব না এই মর্মে লোকসভায়”।

    সেই সঙ্গে তিনি নিজের অবস্থান স্পষ্ট করে আরও বলেন, “বিক্ষুব্ধ নই তবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী তিনি যেভাবে পথ দেখাবেন সেভাবেই আমরা কাজ করব আগামী দিনে। যে কুড়িজন সংসদ লোকসভায় আলাদাভাবে দলের নীতি মেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে কাজ করতে চেয়েছেন আমিও তার মধ্যে একজন সই করেছি চিঠিতে। আগামী দিনে তৃণমূলেই আছি এটুকু বলতে পারি”।
  • Link to this news (News18 বাংলা)