• ​মোড়গ্রাম খড়গপুর জাতীয় সড়ক সম্প্রসারণ! মুর্শিদাবাদে আরও প্রায় ৯০ একর জমি হস্তান্তর
    News18 বাংলা | ১২ জুন ২০২৬
  • : দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ করতে খড়গপুর-মোড়গ্রাম ১৬৮ নম্বর জাতীয় সড়ক (অর্থনৈতিক করিডোর) সম্প্রসারণের জন্য জমি হস্তান্তর করা হয়েছে। বহরমপুরে মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক কার্যালয়ের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মুর্শিদাবাদের জেলাশাসক আর অর্জুন জেলার খড়গ্রাম, মুণিগ্রাম ও মোড়গ্রাম হয়ে ওই জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে ৮৯.৮১৬৪ একর জমি (যার দৈর্ঘ্য ৬.০১ কিলোমিটার) জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে তুলে দেন।

    ১৬৮ নম্বর জাতীয় সড়কটি খড়গপুর থেকে মোড়গ্রাম পর্যন্ত প্রায় ২৩০ কিলোমিটার দীর্ঘ। এটি মূলত একটি ‘রেড করিডোর’ বা অর্থনৈতিক করিডোর হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই মহাসড়কটি রাজ্যের মোট ছয়টি জেলার উপর দিয়ে যাবে, যার মধ্যে মুর্শিদাবাদের খড়গ্রাম, মনিগ্রাম ও মোড়গ্রাম অন্যতম প্রধান সংযোগস্থল। ​মুর্শিদাবাদের জেলাশাসক আর অর্জুন জানান, সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় ওই জমি এই দিন জাতীয় সড়ক কর্তৃপক্ষের নিলাম আহ্বানকারী সংস্থার প্রজেক্ট ডিরেক্টর সত্যম পালকে হস্তান্তর করা হয়েছে। এর আগেও এই প্রকল্পের জন্য ২৫১.২২ একর জমি (প্রায় ১৬ কিলোমিটার) হস্তান্তর করা হয়েছিল।

    জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রজেক্ট ডিরেক্টর সত্যম পাল জানান, ১৬৮ নম্বর জাতীয় সড়ক খড়গপুর থেকে মোড়গ্রাম পর্যন্ত প্রায় ২৩০ কিলোমিটার লম্বা। এটি মূলত একটি ‘রেড করিডোর’ হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই মহাসড়কটি রাজ্যের মোট ছ’টি জেলার উপর দিয়ে যাবে। যার মধ্যে মুর্শিদাবাদের বড়ঞা, খড়গ্রাম, মুণিগ্রাম ও মোড়গ্রাম এলাকার উপর দিয়ে যাবে।

    ওই ​প্রকল্পের গুরুত্ব উল্লেখ করে সত্যম জানান, ওই রাস্তার নির্মাণ কাজ সম্পূর্ণ হলে খড়গপুর থেকে মোড়গ্রামের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। মাত্র দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যে খড়গপুর থেকে মোড়গ্রাম পৌঁছনো সম্ভব হবে। ফলে এলাকার অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ওই সড়ক।
  • Link to this news (News18 বাংলা)