• ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে CID, এ বার নতুন মামলার তদন্তে
    এই সময় | ১২ জুন ২০২৬
  • ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে CID তদন্তকারী দল। শুক্রবার বিকেলে যায় সিআইডি। ভোট প্রচারের সময়ে উস্কানিমূলক মন্তব্য সংক্রান্ত একটি অভিযোগের তদন্ত এসেছেন সিআইডির তদন্তকারীরা।

    সূত্রের খবর, প্রথমে বাগুইআটি থানায় অভিষেকের একটি মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। পরে সেই অভিযোগের তদন্ত করে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানা। তারপরে সেই মামলা এসেছে সিআইডির হাতে।

    এ দিন ওই মামলায় নোটিস দিতে অভিষেকের বাড়িতে গিয়েছিল সিআইডি টিম। কিন্তু সেই সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন না। সূত্রের খবর, তার কিছুক্ষণ আগেই তিনি সেই বাড়ি ছেড়ে বেরিয়ে যান। সূত্রের খবর, সিআইডি-কে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মিটিং করতে গিয়েছেন। ফলে বিকেলে সিআইডি নোটিস দিতে পারেনি। তাঁরা অপেক্ষা করছেন। আগামী সপ্তাহে অভিষেককে ডাকার সম্ভাবনা বলে সিআইডি সূত্রে জানা গিয়েছে।

    এ দিন ওই সময়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এসে পৌঁছেছিলেন আইনজীবীরা। তাঁরা জানিয়েছেন, এ বিষয়ে তাঁরা এখনও কিছু জানেন না। বিষয়টি জেনে তারপরে তাঁরা বলবেন।

    সূত্রের খবর, অভিষেকের ‘ডিজে বাজানো’র হুমকির ঘটনায় অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলায় অভিষেককে এ দিন নোটিস দিতে এসেছে সিআইডি।

    ভোট প্রচারের সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘৪ তারিখের পরে ডিজে বাজানো হবে।’ তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘মমতা যতই উদার হোক...৪ তারিখের পরে ডিজে বাজানো হবে...মমতা বদলা নয় বদল চাই বলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ভুল। ৪ তারিখ জবাব হবে।’ তখনই অভিযোগ উঠেছিল, বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের হুমকি দেওয়া হয়েছিল এই বক্তব্যের মাধ্যমে।

  • Link to this news (এই সময়)